Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ দিনে ৫৮ হাজারেরও বেশি বিনামূল্যে চিকিৎসা, অভিষেকের সেবাশ্রয়েই ভরসা মানুষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বছর থেকে ডায়মন্ড হারবারবাসীর দুয়ারে পৌঁছে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা। প্রতিদিনই সেবাশ্রয়ে লাখ লাখ মানুষের ভিড় জমছে। ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে। এমনকী, প্রয়োজনমাফিক স্পেশাল হাসপাতালেও রেফার করা হয়েছে বহু রোগীকে। গত ৫ দিনে বিনামূল্য়ে চিকিৎসা পেয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ। চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সেবাশ্রয়েই ভরসা রাখার ছবি সামনে আনলে স্থানীয় সাংসদ নিজেই।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচদিনে সেবাশ্রয়ের ৪১ ক্যাম্পে পরিষেবা পেয়েছেন ৫৮ হাজার ৫৮২ জন। বিনামূল্যে ৩২ হাজার ৬৭ জনের বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে। রোগ বুঝে ১ হাজার ৩৩২ জন রোগীকে স্পেশাল হাসপাতালে রেফারও করা হয়েছে। সব দিক দিয়ে ডায়মন্ড হারবারবাসীর ভরসা যোগ্য এই সেবাশ্রয় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মোট ৪১ টি শিবির চলার পর একে একে অন্যান্য ছটি বিধানসভা কেন্দ্র ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মেটিয়াবুরুজ ও মহেশতলায় গড়ে ৪০-৪৫ টি করে শিবির চলবে। প্রতি বিধানসভা কেন্দ্রে দশদিন করে শিবির চলবে। সকল বিধানসভায় ৭০ দিন ধরে শিবির চলার পর আগামী ১৬-২০ মার্চ পাঁচ দিন প্রতি শিবিরেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প।

গত বৃহস্পতিবার ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে সেবাশ্রয়প্রকল্পের উদ্বোধন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের উদ্বোধন করে তিনি আশাপ্রকাশ করেন কোভিডকালে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে ডায়মন্ড হারবার মডেলসারা দেশে যেমন নজির সৃষ্টি করেছিল, তেমনি এই সেবাশ্রয়প্রকল্পও আরও একবার দেশে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। সেই ভরসা থেকেই ৫ দিনের চিকিৎসার পরিসংখ্যান প্রকাশ্যে আনলেন ।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

‘সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিন’, দার্জিলিং-কাঁথির নেতৃত্বকে নির্দেশ অভিষেকের

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

OBC ইস্যুতে বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন অভিষেক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00