Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরীর পর এবার মাহেশের জগন্নাথ মন্দিরের চূড়াতেও শোভা পাবে নীলচক্র

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর: এবার ওড়িশার মন্দিরের মতোই মাহেশের জগন্নাথ মন্দিরেও বসানো হল নীলচক্র। হুগলীর মাহেশ জগন্নাথ জিউ ট্রাষ্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেছেন, জগন্নাথ মন্দিরের জন্য মোট আটটি ধাতু অর্থাৎ অষ্টধাতু দিয়ে মোট চারটি নীলচক্র তৈরি করা হয়েছে। এই চারটি চক্রের মধ্যে একটি বসবে মন্দিরের মূল চূড়ায়। বাকিগুলি নাট মন্দিরে লাগানো হবে।

জানা গিয়েছে, এই মন্দিরে একটি শুভ দিন দেখা হবে তার পরি সমস্ত ধর্মীয় রীতি ও আচার মেনে নীলচক্র বসানোর কাজ করা হবে। পুরী থেকেই তৈরি নীলচক্র বৃহস্পতিবার মাহেশ মন্দিরের উদ্দেশে নিয়ে আসছে ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

পুরীর জগন্নাথ মন্দিরে গেলেই দেখতে পাবেন তার চূড়ায় একটি গোল ধাতব চক্র রয়েছে। সেটাকেই নীলচক্র বলা হয়। পূর্বে প্রচলিত পুরাণ অনুসারে, এই চক্রটি বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে একটি। এই রকম আরেকটি চক্র পুরী জগন্নাথ মন্দিরের অন্দরমহলে সুদর্শন চক্র নামে পুজো করা হয়। জানা যায় এই চক্রের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি সূর্যের অবস্থানের সঙ্গে সঙ্গে নিজের রঙেরও বদল করে।

যখন ভোরে সূর্যোদয় হয় তখন চক্রের রঙ সাদা থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা হালকা নীল রঙের হয় যায়। দুপুরের চক্রের রঙ বদল হয়ে গাঢ় নীল দেখায়। তার পর সূর্যাস্তের সময় আবার বদল হয়ে বেগুনি রঙের হয়।

প্রসঙ্গত, ওড়িশার পুরী মন্দির নিয়ে নানা রকমের রহস্যের কথা শোনা যায়। তেমনই এই নীলচক্রকে ঘিরেও রয়েছে বহু ভিন্ন ধারনা। যেমন, নীলচক্রের একদম শীর্ষে যে পতাকা লাগানো থাকে সেটি সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে বলে জানা যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00