Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক বাংলার ছেলে, ঘরে ফেরানোর আর্জি পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ছেলেকে আটকে রেখেছে পাক সেনারা। তাঁর মুক্তি নিয়ে ফ্ল্যাগ মিটিং চলছে বিএসএফ ও পাক সেনার। কিন্তু, বিএসএফ জওয়ান পুর্নম কুমার সাউকে পাক সেনা এখনও না ছাড়ায় চরম দুশ্চিন্তায় হুগলির রিষড়ার সাউ পরিবারের। পুর্নম কুমারের পরিবার সরকারের কাছে আর্জি করছেন তাঁদের ছেলেকে পাক সেনাদের হাত থেকে উদ্ধার করার জন্য।

গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর জঙ্গিদের হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। তা নিয়ে নতুন করে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এই আবহেই পাক সেনার হাতে আটক হন বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউ। পাঠানকোট সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায়ায় বসেছিলেন। বুঝতে পারেননি ভুল করে পাকিস্তান সীমান্তে চলে গিয়েছেন। ঠিক সেই সময় তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স।

পুর্নমের বাড়ি রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। এই বিএসএফ জাওয়ানের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী সঙ্গে সাত বছরের পুত্র। এছাড়াও তাঁদের পরিবারে রয়েছেন বাবা, মা ও দাদা। পাক সেনার হাতে পুর্নম আটক হয়েছেন জানার পর থেকে দুশ্চিন্তায় পরিবার। কেঁদে চলেছেন পুর্নমের স্ত্রী-মা। চোখ মুখতে মুখতে পুর্নমের স্ত্রী রজনী বলেন, “মঙ্গলবার রাতেও ওঁর সঙ্গে কথা হয়েছে। তখন পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কথা হয়েছিল। পরদিন ওঁর এক বন্ধু আমাদের জানায় যে ওঁকে পাকিস্তান সেনা আটক করেছে।” তাঁর স্বামীকে ছাড়িয়ে আনতে পদক্ষেপের জন্য সরকারের কাছে আবেদন করলেন তিনি।

ছেলেকে পাক সেনা আটক করেছে জানার পর থেকেই কেঁদে চলেছেন পুর্নমের মা দেবন্তী দেবী। ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চান তিনি। পুর্নমের বাবা ভোলানাথ সাউ আবেদন করেন, “আমার ছেলেকে ফেরত আনতে সবরকম পদক্ষেপ করুক সরকার।”

পরিবারের লোকজন বলছেন, পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হওয়ার খবর পাওয়ার পর পুর্নমের ফোনে ফোন করেছিলেন তাঁরা। ফোন বেজে যায়। কেউ ফোন তোলেননি। আর এখন ফোন সুইচড অফ রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00