প্রথম রথযাত্রার জন্য প্রস্তুত দিঘা, নেমেছে ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : জগন্নাথমন্দির উদ্বোধনের পর প্রথমবার দিঘায় হতে চলেছে রথযাত্রা। আগে থেকেই সবপ্রস্তুতি করে রেখেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই রথযাত্রার সূচনা হচ্ছে। বিভিন্ন পুজোপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে।মধ্যরাতেই গড়িয়েছে রথের চাকা। প্রথম রথযাত্রার জন্য প্রস্তুত দিঘা জগন্নাথ মন্দির। শুক্রবার সকাল থেকেই পুজো শুরু হয়েছে। ভিড় জমিয়েছেন ভক্তরা।

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। রাতেই দেখা গিয়েছে জগন্নাথ,বলরাম ও সুভদ্রার রথের। এদিন রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ দিঘার জগন্নাথ মন্দিরের সাত নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছে তিন রথ। সকাল থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। পুজো শেষের পরই পুরীর নিয়ম মেনেই একে একে রথে উঠবেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা।

সকাল সাড়ে ৯ টা থেকে পুজো শুরু হবে। নিয়ম নীতি মেনে পুরোহিতরা পুজো করবেন। ২ টা ৩০ মিনিট নাগাদ রথ যাত্রা শুরু করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রথ যখন চলবে রাস্তায়  লোক থাকবে না। পদপিষ্টের ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যরিকেড থাকবে। লোক থাকবে ব্যারিকেডে। মাত্র পৌনে ১ কিমি পথ গিয়ে মাসিবাড়ি যাবেন জগন্নাথদেব। প্রথমবার দিঘায় অনুষ্ঠিত হচ্ছে রথ। দেশ-বিদেশ থেকে বহু ভক্তরা এসেছেন রথযাত্রা দেখতে।

প্রতিবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। পুরীতে ১২ বছর অন্তর অন্তর নব কলেবর হয়। নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর জগন্নাথদেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখন লেপ, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব।  এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। তখন গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। বৃহস্পতিবার ছিল জগন্নাথের নবযৌবন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন কাটিয়ে, শুক্রবার রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা।

উল্টোরথেও উন্মাদনা দিঘায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে এয়ার অ্যাম্বুলেন্স

দিঘার মাসির বাড়িতে জগন্নাথদেবের এলাহি ভোগ, কী রয়েছে তালিকায়?

জগন্নাথের ৫৬ ভোগের একটি পদ বাড়িতেই বানিয়ে নিন, জমে যাবে উল্টোরথ

ব্রিগেডে ইসকনের উল্টোরথের প্রস্তুতি দেখতে হাজির মুখ্যমন্ত্রী, করলেন আরতিও

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রথের রশি স্পর্শ করতে পেরেছেন ভক্তরা

সোনার ঝাড়ুতে ঝাঁট দিয়ে দিঘায় রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর

ফলাহারের সঙ্গে দেবদেবীদের পাতে পাস্তা, বার্গার, ডোনাটও

নিম্নচাপের ভ্রুকুটি! ম্লান রথের আনন্দ, কোন কোন জেলায় বৃষ্টি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]