মায়ের সামনেই ছেলের গলায়-পেটে একাধিক কোপ-রক্তাক্ত শরীর, প্রতিবেশীকে বড় সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : মায়ের সামনে ছেলেকে নির্মমভাবে খুন করার ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারদন্ডের পাশাপাশি জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর জেলেই থাকতে হবে ওই ব্যক্তিকে।

সূত্রের খবর,  ২০২২ সালে মায়ের সামনেই ফজল ইমামকে গলায় কোপ মেরে নির্মমভাবে খুন করেছিল ফজলেরই প্রতিবেশী সোনু। মৃত ফজল ইমাম হিরাপুর থানার বার্নপুরের রহমতনগরের চর্বি এলাকার বাসিন্দা। সোনুও ওই একই এলাকার বাসিন্দা। অভিযোগ, ওই বছর ১৮ জানুয়ারি মা মহেজ্জাবিন খাতুনের সামনেই ফজলের পেটে ও গলায় ছুরির কোপ মারে সোনু। ঘটনাটি চোখের সামনে দেখে চিৎকার করেন ফজলের মা মহেজ্জাবিন খাতুন। তাঁর চিৎকার শুনেই ছুটে আসে প্রতিবেশীরা। তাঁরাই গুরুতর জখম অবস্থায় ফজল ইমামকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতলে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ফজলকে আক্রমণ করেই স্কুটি নিয়ে পালিয়ে গিয়েছিল সোনু। এরপরেই ফজলের মায়ের অভিযোগের ভিত্তিতে পরে সোনুকে গ্রেপ্তার করে পুলিশ।জানা গিয়েছে, ফজলের মা ছাড়াও আরও ২জন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনজনই এই মামলায় আদালতে সাক্ষি দিয়েছেন। কীভাবে ফজলের ওপরে আচমকা আক্রমণ চালানো হয়েছিল তা আদালতে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নির্দিষ্ট সময়ে পুলিশ আদালতে চার্জশিট পেশ করেছে। তারপর থেকে জেলেই ছিল অভিযুক্ত সোনু। তাকে জেল হেফাজতে রেখেই এই মামলার বিচার হয়েছে।

অবশেষে ছেলের খুনি শাস্তি পাওয়ায় স্বস্তি পেয়েছেন মা মহেজ্জাবিন খাতুন। দুঃখ করে জানিয়েছেন, দোষী শাস্তি পাওয়ায় তাঁর ছেলে বিচার পেয়েছে। কিন্তু ছেলেকে আর ফিরে পাবেন না। সেই যন্ত্রণা বুকে নিয়েই বেঁচে রয়েছেন। নিজের চোখের সামনে ছেলেকে খুন হতে দেখার কথা মনে করলেই চোখে ফুটে ওঠে আতঙ্ক।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]