মমতাই ঠিক, তিস্তা জলবন্টন চুক্তি চাইছেন না বিশেষজ্ঞরাও

মমতাকে কুর্ণিশ জানিয়েছেন বিশেষজ্ঞরা তিস্তার জলবন্টন চুক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। কেননা তাঁরাও মানছেন, এই চুক্তি হলে শুকিয়ে যাবে উত্তরবঙ্গ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারকে(West Bengal State Government) অন্ধকারে রেখে কার্যত বাইপাস করে বাংলাদেশ(Bangladesh) সরকারের সঙ্গে তিস্তার জলবন্টন চুক্তি(Teesta Water Distribution Agreement) করতে চাইছে ভারত সরকার(Government of India)। আর সেই ঘটনা সামনে আসার পরেই এই চুক্তি নিয়ে রুখে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সম্প্রতি তিনি রাজ্য বিধানসভায় সাফ জানিয়ে দিয়েছেন, তিস্তার জলবন্টন চুক্তি হবে না। কেননা তাঁর দাবি, তিস্তার জলবন্টন চুক্তি হলে উত্তরবঙ্গ(North Bengal) বড় বিপদের মুখে পড়ে যাবে। সেখানকার কয়েক লক্ষ মানুষ চরম বিপদে পড়বেন। ধাক্কা খাবে কৃষিকাজ থেকে একাধিক জলপ্রকল্পের কাজ। এবার মমতার সেই আশঙ্কাকেই সঠিক বলে দাবি করছেন একের পর এক নদী বিশেষজ্ঞরা। তাঁরা মমতাকে কার্যত কুর্ণিশ জানিয়েছেন, এই চুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। কেননা তাঁরাও মানছেন, তিস্তার জলবন্টন চুক্তি হলে শুকিয়ে যাবে উত্তরবঙ্গ।

আরও পড়ুন Maa Flyover-এ এবার থেকে গাড়ি খারাপ হলেই ৫০০০ টাকা জরিমানা

ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার জলবণ্টন সংক্রান্ত আলোচনা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গকে বাদ রেখেই। আর তাতেও উত্তরবঙ্গের বুকে বড় বিপদের আশঙ্কা করছেন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মী থেকে ভূগোলবিদরা। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেই ‘সিলমোহর’ দিয়েছেন। তাঁদের দাবি, প্রতিবেশী দেশকে জল দেওয়ার আগে ড্রেজিং করে তিস্তাকে বাঁচানো উচিত। কেননা উত্তরবঙ্গের প্রধান নদীই হল তিস্তা যাতে সারা বছর জল পাওয়া যায় এবং যে জল ঠান্ডা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তার জলবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তবে তা নিয়ে ঘোর আপত্তি তুলেছেন মমতা। তাঁর স্পষ্ট বক্তব্য, তিস্তার জল বাংলাদেশকে দেওয়া যাবে না। নদী বিশেষজ্ঞ থেকে পরিবেশকর্মীদের দাবি, গত অক্টোবরে সিকিমে হ্রদ বিস্ফোরণের জেরে তিস্তার গতিপথ পরিবর্তন হয়েছে। পলি এবং বালির জেরে নদীর নাব্যতা কমেছে। জল ধারণ ক্ষমতা কমেছে তিস্তার। যার ফলে শুখা মরশুমে নদীতে আর জল থাকে না বললেই চলে। এই অবস্থায় বাংলাদেশকে তিস্তার জল দেওয়া হলে শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ শুকিয়ে যাবে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর অবস্থান সঠিক। জল বণ্টন চুক্তি করার আগে ড্রেজিং করে তিস্তার নাব্যতা বাড়ানো উচিত। একমাত্র তা হলেই বাঁচবে এই নদী।   

আরও পড়ুন বেলা গড়ালে বৃষ্টি কমবে বঙ্গে, গভীর নিম্নচাপ সরছে বিহার-উত্তরপ্রদেশে

তিস্তাকে কেন্দ্র করেই রয়েছে সেচ প্রকল্প। শুখা মরশুমে তিস্তা-মহানন্দা লিঙ্ক ক্যানেলের মাধ্যমেই শিলিগুড়ি ও জলপাইগুড়ির ধানের জমিতে দেওয়া হয় জল। সংশ্লিষ্ট ক্যানেলের জলের ওপর নির্ভর করেই ফুলবাড়িতে তৈরি হয়েছে শিলিগুড়ির জল প্রকল্প। শুখা মরশুমে তিস্তার জলস্তর নামলে সংশ্লিষ্ট প্রকল্পে সমস্যা হয়। এখন গজলডোবায় তৈরি হচ্ছে শিলিগুড়ির মেগা জল প্রকল্পের ইনটেক পয়েন্ট। এখন বর্ষায় তিস্তাতে জল থাকলেও শুখা মরশুমে জলস্তর অনেকটাই কমে যায়। বিশাল এলাকাজুড়ে চর পড়ে। এই অবস্থায় শুখা মরশুমে বাংলাদেশকে তিস্তার জল সরবরাহ করা হলে সেচখালে প্রভাব পড়বে। চাষের জমিতে জল পৌঁছবে না। শিলিগুড়ি শহরে পানীয় জলের সঙ্কটও দেখা দিতে পারে। অপরিকল্পিতভাব বালি, বোল্ডার তোলার জন্যও নদীর বাস্তুতন্ত্র নষ্ট হয়েছে। এখন নদীতে পর্যাপ্ত জলের ব্যবস্থা করে তবেই চুক্তি করা উচিত বলে মনে করছেন এই বিশেষজ্ঞরা। তিস্তা ব্যারেজের ইঞ্জিনিয়ারদেরও দাবি, শুখা মরশুমে তিস্তায় যে পরিমাণ জল থাকে, তা চাহিদার তুলনায় কম। সেচখালের মাধ্যমে সেই জল সমস্ত জমিতে পৌঁছনো সম্ভব হয় না। এখন যদি সেই জল বাংলাদেশকে দিয়ে দিতে হয় তাহলে উত্তরবঙ্গ শুকিয়ে যাবে।

আরও পড়ুন শুক্র রাতে ভেসে গিয়েছিল গাড়ি, শনিতে মিলল দেহ, চাঞ্চল্য আসানসোলে

তবে তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে মোদি সরকারের অবস্থান এখন উত্তরবঙ্গের বিজেপি নেতাদের কার্যত ‘সাপের ছুঁচো গেলার’ মতো পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। তাঁরা বিষয়টি না পারছেন ফেলতে, না পারছেন গিলতে। তিস্তার বর্তমান পরিস্থিতিতে জলবন্টন চুক্তি রূপায়িত হলে যে উত্তরবঙ্গের সমূহ বিপদ, তা বিজেপির নেতারাও বুঝতে পারছেন। কিন্তু মোদির বিরোধিতা করার মতো সাহস তাঁদের নেই। সব জেনেবুঝেও তাঁরা মুখ বুজে রয়েছেন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আর দলের পদ বাঁচানোর জন্য। যদিও তাঁরা মুখে বলছেন, কেন্দ্র নিশ্চয়ই এমন কোনও ব্যবস্থা করবে, যাতে উত্তরবঙ্গের লাভই হবে। কিন্তু কেন্দ্র কী ব্যবস্থা করবে তার না কোনও হদিশ তাঁরা দিতে পারছেন, না খোদ কেন্দ্র সরকার কিছু জানাচ্ছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]