Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রধান শিক্ষকদের অধিকার ফিরিয়ে দিল মমতার সরকার

রাজ্যের সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি অধিকার ফিরিয়ে দিল রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) একাংশ বকেয়া মহার্ঘ্য ভাতার(DA) দাবিতে প্রায় আড়াই মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, মহার্ঘ্য ভাতা তাঁদের অধিকার, তাই রাজ্য সরকারকে তা দিতেই হবে। কলকাতা হাইকোর্টও(Calcutta High Court) এই বিষয়ে জানিয়েছে, মহার্ঘ্য ভাতা সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। গোটা বিষয়টি নিয়ে এখন সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা চলছে। তার মাঝেই এবার রাজ্যের সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলগুলির প্রধান শিক্ষকদের(Head Masters) একটি অধিকার ফিরিয়ে দিল রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রধান শিক্ষকদের জন্য অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট(Increment) বা বেতন বৃদ্ধির নিয়ম ফিরিয়ে আনল রাজ্যের শিক্ষাদফতর।

আরও পড়ুন অধীরের দলকে অগ্নিপরীক্ষায় ফেলে দিলেন সোনিয়া-রাহুল

দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে যোগ দেওয়ার পর দায়িত্ব এবং পদমর্যাদা বৃদ্ধির জন্য একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হত। তবে গত বছর মে মাসে একটি নির্দেশিকা জারি করে সেই নিয়ম প্রত্যাহার করেছিল রাজ্যের শিক্ষাদফতর। তারপর প্রধান শিক্ষকদের সংগঠনগুলি এই ইনক্রিমেন্টের দাবিতে একাধিকবার বিকাশ ভবনে স্মারকলিপি জমা দেয়। অবশেষে রাজ্য সরকার তাঁদের সেই দাবি মেনে নিল। এবার থেকে সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার ২০ বছরের মাথায় যে ইনক্রিমেন্টটি প্রাপ্য হয় সেটিও পাবেন প্রধান শিক্ষকরা। প্রধান শিক্ষক সংগঠনগুলি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রসঙ্গত দ্রুত প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। অনেকে মনে করেন, তার আগে সরকারের এই পদক্ষেপে আরও উৎসাহী হবেন প্রধান শিক্ষক পদপ্রার্থীরা।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00