Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মণিপুর ২ বছর ধরে জ্বলছে, সেখানে কী করেছেন?’, মুর্শিদাবাদ প্রসঙ্গ তুলতেই মোদিকে সপাটে জবাব মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরদুয়ার সফরে এসে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মুর্শিদাবাদ অশান্তির ঘটনাতেও সরকারকেই দায়ি করেছেন তিনি। মুর্শিদাবাদ, মালদহের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, ‘‘মুর্শিদাবাদ-মালদহে যা হয়েছে, তা বর্তমান সরকারের নির্মমতার উদাহরণ। এখানকার সরকার দুর্নীতিগ্রস্ত। প্রতি বার আদালতকে হস্তক্ষেপ করতে হয়। এ ভাবে কি কোনও সরকার চলতে পারে?’’

এসব শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দতোপাধায়। জবাব দিতে গিয়ে আইনশৃঙ্খলা দিয়েই প্রধানমন্ত্রীকে বিঁধেছেন তিনি। দেশের বিবিধ তথ্য উল্লেখ করে মমতা বলেছেন, “প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার কথা বলছেন। মণিপুর ২ বছর ধরে জ্বলছে। সেখানে কী করেছেন প্রধানমন্ত্রী? মণিপুরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা নিয়ে কী করছেন? সেখানকার সমস্যার সমাধান করুন।”

মোদির জনসভা নিয়ে মমতা বলেন, ‘‘উনি বিভাজনের রাজনীতি করছেন। কেন আজ ওঁকে অসম থেকে লোক নিয়ে আসতে হল? তার মানে উত্তরবঙ্গের মানুষ ওঁকে চিনে গিয়েছেন। ওঁর উপর আর মানুষের বিশ্বাস নেই।’’

পশ্চিমবঙ্গ সরকারকে একের পর এক আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। এর বিরোধিতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এনেছেন ভারতের বিজেপি শাসিত রাজ্যের দুর্নীতির বিষয়। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আগে নিজের দোষ দেখুন। আপনাদের দুর্নীতি অনেক বেশি। কোনও কিছুতে দুর্নীতি ধরা পড়লে সরকারকে পদক্ষেপ করতে হয়। কিন্তু যখন আপনার গুজরাতে, মধ্যপ্রদেশে পাকিস্তানের চরবৃত্তি করার জন্য কেউ ধরা পড়েন, তখন আপনারা কী করেন?’’ সব মিলিয়ে আজ বাংলা সরকার ও বিরোধী দলের দুই প্রধানের বক্তব্যে সরগরম।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সুরেই কথা বলেছেন বিজেপির রাজ্য সভভাপতি সুকান্ত মজুমদার। তিনি আবার পহেলগাঁও হামলার সঙ্গে মুর্শিদাবাদের ঘটনার মিল খুঁজে পেয়েছেন। সুকান্ত আলিপুরদুয়ারের মঞ্চ থেকেই বলেছেন, ‘‘পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের ঘটনার মিল রয়েছে। এই সরকারকে আমাদের উৎখাত করতেই হবে। নরেন্দ্র মোদির নেতৃত্বেই তা হবে।’’ উল্লেখ্য, গত এপ্রিলে ওয়াকফ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদে দাঙ্গার সৃষ্টি হয়। সেখানে কুপিয়ে খুন করা হয় দুই মৃৎশিল্পী সম্পর্কে বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। অভিযোগ ওঠে, শুধু হিন্দু বলে তাঁদের কুপিয়ে খুন করা হয়েছে। তারপরেই মুর্শিদাবাদ থেকে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ পালিয়ে আশ্রয় নেয় মালদহের।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00