Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সফল মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যুইট শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সাফল মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এদিন ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন ব্রাত্য বসুও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল(Madhyamik Exam Result 2024)। দেখা যাচ্ছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল রাজ্যের ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পর্ষদের কাছে নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। এর মধ্যে এবারে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এই সাফল্য পাওয়া পরীক্ষার্থীদের(Successful Candidates) উদ্দেশ্যে এদিন ট্যুইট(Tweet) করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।’ সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও(Bratya Basu)। তিনি এদিন ট্যুইট করে লিখেছেন, ‘মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ হলো আজ। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৮৬.৩% । সমস্ত সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমাদের ভবিষ্যৎ সোনালী হোক, কৃতী হও তোমরা। বাংলা, দেশ ও দশের মুখ উজ্জ্বল করো।’

এবার মধ্যমিকের ফলাফল প্রকাশের পরে দেখা যাচ্ছে, এ বার ছেলেদেরকে টেক্কা দিয়েছে মেয়েরা। কেননা পরিসংখ্যান বলছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়ার মধ্যে ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৯০০ জন এবং মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৬৯৮ জন। সুতরাং, পরিসংখ্যান অনুযায়ী ছেয়েদের চাইতে মেয়েরা চলতি বছর মাধ্যমিকে এগিয়ে। তবে এটাও ঘটনা যে, এবারে মাধ্যমিক পরীক্ষায় ১৪ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্যও হয়েছে। সংখ্যায় তা দেড় লক্ষেরও বেশি। রাজ্যের শিক্ষাবিদদের ধারণা কোভিডের সময়ে লকডাউন হেতু প্রায় ২ বছর অনেকেই স্কুলে যেতে পারেনি। তাই মাধ্যমিকে বসার আগে সপ্তম ও অষ্টম শ্রেনীর ভিত্তি অনেকেরই সেভাবে তৈরি হয়নি। তাঁরাই এখন মাধ্যমিকে অকৃতকার্যের তালিকায় উঠে এসেছে। তবে পর্ষদের তরফে এখনও পর্যন্ত বিবৃতি দিয়ে এটা জানানো হয়নি যে কেন এবারে দেড় লক্ষেরও বেশি পড়ুয়া অকৃতকার্য হয়েছে। একই সঙ্গে রাজ্যের শিক্ষাবিদদের অনুমান, এবারে যে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাঁদের সবাই উচ্চমাধ্যমিকে ভর্তি নাও হতে পারে। তাঁদের অনুমান উচ্চমাধ্যমিকে ভর্তি সংখ্যাটা ৬ লক্ষের আশেপাশে থাকবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

মুখ্যমন্ত্রী’র নাম করে অসত্য বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ,দাবি ব্রাত্য বসুর

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00