Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডাক্তার হতে চায় মাধ্যমিকে অষ্টম অবন্তিকা, শুনেই এল মন্ত্রীর থেকে চাকরির প্রস্তাব  

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ২ মে শুক্রবার প্রকাশিত হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট। এই বছর মাধ্যমিক দিয়েছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। প্রথম দশ জনের মেধাতালিকায় মোট ৬৬ জন রয়েছে। মেধাতালিকার মধ্যে এক জন কলকাতার। সে বাগবাজার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায়। ৬৮৮ পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে সে।

মাধ্যমিকে অষ্টম হয়ে খুব খুশি অবন্তিকা। মেধাতালিকায় নাম থাকা মোটেই মুখের কথা নয়। পর্যদ তালিকা প্রকাশ করতেই অবন্তিকার বাড়িতে তাই হই হই কাণ্ড। কীভাবে পড়াশোনা করত সে, কত ঘণ্টা ব্যয় হত লেখাপড়ার পেছনে? এই সব কিছু হাসিমুখে জানিয়েছে মাধ্যমিকের কৃতী ছাত্রী।

অবন্তিকার কথায় সে পড়াশোনাও করেছে, আবার খেলাধুলো, গল্পের বইও পড়েছে। দিনরাত পুঁথিগত পড়াশোনায় অবন্তিকার বিশ্বাস ছিল না কোনওদিনই। ভাল রেজাল্ট করবে জানত সে, কিন্তু ভাবতেই পারেনি মেধাতালিকায় অষ্টম হিসাবে নাম থাকবে তার।

এদিন বিভিন্ন সাক্ষাৎকারে অবন্তিকা জানিয়েছে ভবিষ্যতে তার ইচ্ছা চিকিৎসক হওয়ার ইচ্ছা। দুঃস্থদের সেবা করাই তার জীবনের লক্ষ্য। ‘রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের’ পড়ুয়া অবন্তিকা রায় বলেছে, “সবার আশা ছিল একটা ভাল রেজাল্ট হবে। আমি আশা করিনি। আজ সকালে যখন খবর পাই, খুবই আনন্দ হয়েছে। এতটা ভাল আশা করিনি।”

কী নিয়ে পড়তে চায় অবন্তিকা? জানিয়েছে ভৌত বিজ্ঞান তার প্রিয় বিষয়। তাই আপাতত এই বিষয় নিয়েই পড়াশোনা চলবে। তাছাড়াও খেলাধুলো, গল্পের বই পড়ায় বেজায় নেশা তার। কিন্তু এটাই জীবনের শেষ নয়, সবে শুরু তা জানে কিশোরী। তাই আনন্দ হলেও পা মাটিতে রেখেই চলতে চায় অবন্তিকা।

সবথেকে বড় ব্যাপার হল এর মধ্যেই অবন্তিকার কাছে এসে গিয়েছে চাকরির অফার। কিশোরী বড় হয়ে ডাক্তার হতে চায় জেনে দমকলমন্ত্রী সুজিত বসু ইতিমধ্যেই অবন্তিকাকে চাকরির প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী বলেছেন, “আমি হাসপাতাল করছি। তুমি আমার হাসপাতালে যোগ দিও।”

মাধ্যমিকের মেধাতালিকায় রদবদল, নতুন করে স্থান পেলেন ৯জন

বাবা-মা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, মাধ্যমিকে কৃতিত্ব ২ পড়ুয়ার

পহেলগাঁয়ের বদলা নিক ভারত, দাবি মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম বিহারের পুষ্পকের

মাধ্যমিকে সবচেয়ে বেশি ‘ব্যর্থ’ কোন জেলা, জেনে নিন তালিকার নীচে কারা

বাবা চালান ছোট মুদির দোকান, মাধ্যমিকে নবম হয়ে তাক লাগাল অনিক

ফুটপাতে পড়াশোনা করে মাধ্যমিক পাশ, অনন্য নজির গড়ল দুই কিশোরী

মাধ্যমিকের মেধাতালিকায় কারা, রইল প্রথম দশের তালিকা

প্রকাশিত মাধ্যমিকের ফল, নিয়ম মেনে এবারও জয় জয়কার জেলার  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00