পহেলগাঁয়ের বদলা নিক ভারত, দাবি মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম বিহারের পুষ্পকের

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: অপেক্ষার অবসান ঘটিয়ে ২ মে শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই বছর মাধ্যমিক দিয়েছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। প্রথম দশ জনের মেধাতালিকায় মোট ৬৬ জন রয়েছে। মেধাতালিকার মধ্যে এক জন কলকাতার। এই বছর মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করেছে বিহারের নালন্দার বাসিন্দা পুষ্পক রত্নম। বাসিন্দা বিহারের হলেও পড়াশোনা সে করে বাংলাতেই।

বিহার থেকে শুধু রত্নম নয়, বাংলায় পড়েছিলেন তার দুই দাদাও। তারাও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। দুজনেই পাস করেন যথাক্রমে ১৯৯৮ সালে এবং ২০১৪ সালে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরিবেশ ও পড়াশোনা ভাল লেগেছিল রত্নমের পরিবারের। তাই প্রথমে বাড়ির দুই ছেলেকে পড়িয়েছিলেন তাঁরা। তারপর ভর্তি করেন রত্নমকেও। কিছুটা আত্মীয়দের পীড়াপীড়িতেই ভর্তি করা। তাই পুষ্পককে পঞ্চম শ্রেণিতেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছিলেন তার বাবা-মা।

রত্নম নিজেই জানিয়েছে সে আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। তার এই ভাল ফলাফলের কৃতিত্ব সে সম্পূর্ণ দিয়েছে পরিবার এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষক ও পরিবেশকে। একই সঙ্গে পহেলগাঁও হামলা নিয়ে পুষ্পকের বক্তব্য, ‘যেভাবে পাকিস্তান বারে বারে ভারতের মাটিকে রক্তাক্ত করছে, তাতে আমি চাই দেশ এর বদলা নিক। ওদের যোগ্য জবাব দিক।’

প্রসঙ্গত এই ৬৮৮ নম্বর পেয়ে পুষ্পক রত্নমের সঙ্গে অষ্টম হয়েছেন অবন্তিকা রায়, অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মোঃ ইনজামাম উল হক (টার্গেট পয়েন্ট (আর) স্কুল উচ্চ বিদ্যালয়), মোঃ ইনজামাম উল হক (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির), অরিত্র সাহা, শুভ্রা সিংহমহাপাত্র, অরিজিৎ মণ্ডল, স্পন্দন মৌলিক, শ্রীজয়ী ঘোষ, পাপড়ি মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, উদিতা রায় ও অরিত্র সাঁতরা

বিহারে গ্রেফতার ৩ জৈশ জঙ্গি, ছবি প্রকাশ্যে, নাশকতার ছক?

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

‘নিজেকে বাঁচাতে না পারলে জনগণকে বাঁচাব কী করে’, বিজেপি থেকে পদত্যাগ ইউটিউবার মনীশ কাশ্যপের

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

শান্তিপুরে পুরকর্মীর লক্ষাধিক টাকা চুরি, চোরের হদিশ বিহারে

পটনা বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ বৈভবের সঙ্গে দেখা মোদির, কী কথা হল দুজনের?

নিষিদ্ধ মদ পাচারের চেষ্টার দায়ে ঘোড়াকেই গ্রেফতার করল পুলিশ, নীতীশ রাজ্যের ঘটনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]