ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ  তুলে ধর্নায় মহিলা সাব ইনস্পেক্টর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ থানায় ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে ধর্নায় বসলেন ওই থানারই কর্তব্যরত এক মহিলা সাব ইনস্পেক্টর। বৃহস্পতিবার কলকাতা পুলিশের বন্দর এলাকার নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ  তুলে তিনি ধর্নায় বসেছেন। জানা গিয়েছে, পুলিশ ব্যারাকে ঘর-বণ্টনকে কেন্দ্র করে শুরু হয় মতানৈক্য। আর সেই কারণের এদিন সকাল থেকেই ধর্নায় বসলেন সোমা তরফদার নামে ওই থানায় সাব  ইনস্পেক্টর।

অভিযোগ তুলেছেন, সম্প্রতি ছুটিতে গিয়েছিলেন তিনি। সেই সময়েই ব্যারাকে তাঁর ঘর দখল হয়ে গেছে। আর তা নিয়ে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডাও হয় সোমার। এরপরেই তাঁকে শোকজ করা হয়।  ইতিমধ্যেই এ নিয়ে ওসি একটি রিপোর্টও পাঠান কলকাতা পুলিশের ডিসি (বন্দর)-এর কাছে।  

থানা সূত্রে খবর, মহিলা পুলিশকর্মীর সংখ্যা তুলনায় কম থাকায় একটি ঘরে একাই থাকছিলেন সোমা তরফদার। তবে এখন মহিলা পুলিশের সংখ্যা বেড়ে যাওয়ায় তাই  ওই সাব ইনস্পেক্টরের ঘরেই থাকার ব্যবস্থা করা হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে বিবাদ। এই ঘটনা প্রসঙ্গে  এখন নাদিয়াল থানার ওসির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লালবাজার সূত্রে খবর, ব্যারাকের ঘরগুলিতে একাধিক পুলিশকর্মীর থাকার ব্যবস্থা করা হতে পারে। কেউ একা থাকতে পারবে না। স্থানীয় স্তরে সেই একই নিয়ম কার্যকর হয়ে থাকে।

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

স্বভাব যায় না ম’লে’, ফের লরি থেকে তোলা আদায়ে অভিযুক্ত পুলিশ

৩ দিন বন্ধ বিদ্যাসাগর সেতু, কবে, কখন, ঘুরপথ নিয়ে বড় আপডেট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]