‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’ কী কী কাজ? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পাড়ায় পাড়ায় সমাধানের পর নতুন করে কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। এই নতুন কর্মসূচি আমাদের পাড়া, আমাদের সমাধান। আগামী মাস থেকে রাজ্যজুড়ে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি শুরু হবে।

জানা গিয়েছে, ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান। ১৫ নভেম্বরের মধ্যে জমা পরা সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ হবে।

সূত্রের খবর, প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত ১৫টি কাজ এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এই তালিকায় রয়েছে নর্দমা নির্মাণ থেকে সংস্কার, পানীয় জলের সমস্যার সমাধান, পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক বসানো, রাস্তায় আলোর ব্যবস্থা করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার, খেলার মাঠ নির্মাণ, কমিউনিটি টয়লেট নির্মাণের মতো কাজ। তবে এই তালিকায় নেই বড় কোনও নির্মাণকাজ। জমিকেনা বা জমি ভাড়া নেওয়ার কোনও বিষয় এই প্রকল্পের আওতায় থাকবে না। প্রকল্প সুস্থভাবে চালানোর জন্য দায়িত্ব রয়েছে মুখ্যসচিবের ওপরে। মনোজ পন্থের নেতৃত্বে সতল দফতরের সচিব ও কলকাতা পুরসভার কমিশনারকে নিয়ে তৈরি করা হয়েছে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি। একটি বিশেষ টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]