শীতের পথে ফের ‘কাঁটা’ পশ্চিমি ঝঞ্ঝা, পৌষ সংক্রান্তির আগে বাড়তে পারে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ছন্দে ফিরছে শীত। নামতে চলেছে তাপমাত্রার পারদ এমনই সুখবর দিল আবহাওয়া দফতর। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের আমেজ। হাওয়া অফিসের  তরফে জানান হয়েছে, রাতে তাপমাত্রা কমতে পারে ৪ ডিগ্রি।  তবে ভিলেন ফের পশ্চিমি ঝঞ্ঝা। আর তাতেই  পৌষ সংক্রান্তির আগে বাড়তে পারে তাপমাত্রা ।

পূর্বাভাস অনুসারে, আগামী ১০ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসবে। তাই উর্ধ্বমুখী হতে পারে পারদ। তবে পশ্চিমি ঝঞ্ঝার আগে বঙ্গে থাকবে শীতের আমেজ। দুই – তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। সেইসঙ্গে বজায় থাকবে কুয়াশা। তাই  দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় যানবাহন চলাচলেও সমস্যা পড়তে হবে আমজনতাকে ।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমবে পারদ। দুই বাংলায় আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। আকাশ পরিস্কার থাকবে। আজ থেকে ১৩ জানুয়ারি  পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরের পার্বত্য এলাকায় তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা বাহুল্য, বুধবার  সকাল থেকেই বইছে উত্তুরে হাওয়া।  সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। সারাদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  থাকবে ৯০ শতাংশ।  বৃষ্টির সম্ভাবনা নেই।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]