দশ বছর সংরক্ষণ থাকবে ওএমআর শিট, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষক নিয়োগের পরীক্ষায় আরও সতর্ক রাজ্য। বদল হতে চলেছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা । আগে মাত্র এক বছর  ওএমআর শিট সংরক্ষণ করা হত কিন্তু এবার থেকে তা ১০ বছর সংরক্ষণের ভাবনার পথে হাঁটছে রাজ্য । জানা গিয়েছে, প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে এই ওএমআর শিট সংরক্ষণ শুরু কর‍তে চলেছে রাজ্য প্রশাসন ।

অন্যদিকে  ওএমআর শিট সংরক্ষণে ২ বছরের প্রস্তাব দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কিন্তু রাজ্য সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি । শিক্ষাদফতরের তরফে খবর, ওএমআর শিট ১০ বছর  সংরক্ষণের প্রক্রিয়া প্রথম শুরু হবে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে । এরপর  তা কার্যকর হবে সেই নিয়ম নবম-দশম, একাদশ-দ্বাদশে নিয়োগে। তবে কবে থেকে এই নিয়ম ধার্য হবে তা এখন জানা যায়নি ।

উল্লেখ্য, এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট প্রথম চালু হয়েছিল ২০১৬ সালে । এরপরেই  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই   ওএমআর শিট নিয়ে একাধিক বিতর্ক হয়েছিল । সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয়েছিল  ওএমআর শিটে কারচুপি করে ইচ্ছেমতো প্রাপ্ত নম্বর বদলে কাছের লোকজনকে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। তাতে প্রশ্নের মুখে পড়েছিল স্কুল সার্ভিস কমিশন। এই আবহে এবার ওএমআর শিটের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার ।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]