Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাবার হোক কী পণ্য, ডেলিভারির সময় বাঁধার বিরুদ্ধে রাজ্য, ৮টি সংস্থাকে ধরানো হল চিঠি

রাজ্যের বুকে Online Delivery’র সঙ্গে যুক্ত ৮টি সংস্থাকে চিঠি ধরিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। ডেলিভারি বয়দের Incentive না কাটতে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধটা নয়। গত ৬ মাসে বিধাননগর ও কলকাতা পুলিশ(Kolkata Police) মিলিয়ে পথ দুর্ঘটনার(Road Accident) কবলে পড়েছেন ৩৩ জন অ্যাপ-বাইক চালক। প্রতিটি ক্ষেত্রে উঠে এসেছে Rush Driving’র ঘটনা। আর সেই Rush Driving তাঁরা এমনি এমনি করেননি। এমনকি Rush Driving করা তাঁদের স্বভাবও নয়। তাঁরা Rush Driving করেছেন পেটের তাগিদে। Online-এ Order করা খাবার বা কোনও পণ্য দ্রুত ক্রেতার কাছে পৌঁছে দিতে তাঁরা বাইক ছুটিয়েছেন ঝড়ের গতিতে। আর তার জেরেই ঘটেছে দুর্ঘটনা। সেই তথ্য সামনে আসতেই নড়চড়ে বসতে বাধ্য হল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারপরেই রাজ্যের বুকে Online Delivery’র সঙ্গে যুক্ত ৮টি সংস্থাকে চিঠি ধরিয়েছে রাজ্যের পরিবহণ দফতর। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, সময়ে পৌঁছতে না পারলেও ডেলিভারি বয়দের যাতে Incentive কাটা না-হয় এবং কর্মজীবনে কোনও প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন, সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন পার্থ, ১৩ নভেম্বর হবে শুনানি

বর্তমানে কলকাতা সহ সারা রাজ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি যুবক অনলাইনে খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের সঙ্গে যুক্ত। নিত্যদিন এরা নানা সংস্থার দেওয়া প্রতিশ্রুতি পালন করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালাতে বাধ্য হন। এদেরকেই আমরা Delivery Boy হিসাবেই চিনি। রাস্তাঘাটে এদেরকেই হামেশাই দেখা যায় Rush Driving বা বেপরোয়া ভাবে খুব দ্রুত বাইক চালিয়ে নিয়ে যেতে। তাঁদের সেই বাইক ছোটানোর ভঙ্গি ও গতি দেখে অনেকেই ভয় পান, আঁতকে ওঠেন। কিন্তু এদের স্বভাব নয় ওই ভাবে বাইক ছোটানোর। এরা পেটের তাগিদে ওই ভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালাতে বাধ্য হন। সেটাই কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনের তদন্তে উঠে এসেছে। সেই কথা কানে যায় মুখ্যমন্ত্রীরও। আর তারপরেই তাঁর স্পষ্ট নির্দেশ যে ভাবেই হোক এই প্রবণতা রুখতে হবে। নাহলে অকালেই ঝরে যাবে অনেক প্রাণ। রাজ্য সরকারের লক্ষ্য, দুর্ঘটনা কমানো। সেখানে এই অ্যাপ-বাইক চালক তথা Delivery Boy-দের জীবনও বাঁচাতে হবে।

আরও পড়ুন, রেশনের স্টকে গরমিল হলেই নামবে জরিমানার খাঁড়া, কড়া পদক্ষেপ রাজ্যের

পুলিশের দাবি, তদন্তে উঠে এসেছে যে, এই Delivery Boy-রা যে সব সংস্থায় কাজ করে সেখানে তাঁদের বেতন থাকে খুব সামান্য। সেই বেতনের ওপরে তাঁরা সারা দিনে কটা জায়গায় পণ্য পৌঁছে দিলেন তার ওপর থাকে Incentive। যে যত বেশি জায়গায় খাবার বা পণ্য দ্রুত পৌঁছে দিতে পারে তার তত Incentive পকেটে ঢোকে। সময়ে না-পৌঁছতে পারলে সংস্থার থেকে মেলে না Incentive। মেলে না ভালো রেটিং। যার প্রভাব পড়ে কর্মজীবনে। তাই পেটের তাগিদেই অনেক সময় নিয়ম ভেঙে দৌড়তে হয় তাঁদের। ঘটে দুর্ঘটনা। এই ছবিটাই বদলে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পরিবহণ দফতর চিঠি দিয়েছে ৮টি সংস্থাকে। এর পাশাপাশি জোর দেওয়া হচ্ছে অ্যাপ-বাইক চালক ও Delivery Boy-দের নিয়ে আয়োজিত কর্মশালার ওপরেও। সেখানে কী ভাবে নিয়ম মেনে বাইক চালাতে হবে তা চালকদের মনে করিয়ে দেওয়া হবে। পুলিশ আধিকারিকদের জোর গলায় দাবি, টাকা যাতে কোনওভাবেই কাটা না-যায়, সেই কারণেই এরা Rush Driving করে। টাকা কাটা না-হলে দুর্ঘটনার সংখ্যা কমতে বাধ্য। সেটাই করছে রাজ্য সরকার। টাকা কাটা আটকাতে চিঠি ধরানো হয়েছে ৮টি সংস্থাকে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00