বেআইনি নির্মাণের হোতারা সাবধান, নজরদারিতে কমিটি গড়ল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরে বুকে বেআইনি নির্মাণের রমরমা । কখন হেলে গিয়েছে আবার কখন  হুড়মুড়িয়ে পুরোটাই ধূলিসাৎ হয়ে গিয়েছে বহুতল । আর তাতেই প্রশ্নের মুখে পড়েছে পুরসভা । এই আবহে শুধু কলকাতা নয় বেআইনি নির্মাণ রুখতে সারা রাজ্যের জন্যে স্টেট লেভেল বিল্ডিং কমিটি (এসএলবিসি) গঠন করল রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। 

এই কমিটিতে রয়েছে মোট আটজন সদস্য । তাদের মধ্যে রয়েছেন খড়গপুর আইআইটি–র বিশেষজ্ঞ থেকে শুরু করে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব। ইতিমধ্যেই এই মর্মে পুরদফতরের তরফ থেকে জারি হয়েছে নির্দেশিকা । সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের  যে কোনও জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠলেই তা খতিয়ে দেখবে এই কমিটি । শুধু তাই নয় কোথাও বিপজ্জনক বাড়ি নিয়ে সমস্যা দেখা দিলে ‘বোর্ড অফ কাউন্সিলার্স’–এর সঙ্গে সঙ্গে আলোচনা করতে পারবেন কমিটির সদস্যরা । একথায় বলা যায়, রাজ্যের কোথাও যাতে বেআইনি নির্মাণ না হয় সেই দিকেই বিশেষ নজর দিতে  চলেছে রাজ্য সরকার । 

উল্লেখ্য, গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভেঙে পড়ায় ১৩ জনের মৃত্যু হওয়ায় সামনে আসে কলকাতায় গুচ্ছ বেআইনি নির্মাণ। এরপর ফিরহাদ হাকিম স্পষ্টভাবে জানিয়ে দেন,’ রাজ্যজুড়েই বেআইনি নির্মাণ হলেই  তা বন্ধ করার জন্য  কড়া ব্যবস্থা নেওয়া হবে।’  এরপরেই বেআইনি নির্মাণের হোতাদের ওপর  বিশেষ নজর দিতে বড় পদক্ষেপ নিতে চলেছে  পুরদপ্তর । 

রবির দুপুরে দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়ি, অল্পের জন্য রক্ষা

১০০ দিনের কাজ! হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে কেন্দ্র

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে?

ধর্মপরিচয় দিয়ে মেধাতালিকা প্রকাশ করে বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়

রামনবমীতে শক্তি প্রদর্শনে মরিয়া গেরুয়া শিবির, বাজপাখির নজর রাজ্য প্রশাসনের

ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]