সরকারি কর্মী হয়েও প্রোমোটিং ব্যবসা! অভিযোগ প্রমাণে চাকরি গেল কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি কর্মী হয়ে দেদার চলছিল প্রোমোটিং ব্যবসা। আর সেই অভিযোগ প্রমাণিত হতেই বরখাস্ত করা হল সরকারি কর্মীকে । এই মর্মে রাজ্যের প্রশাসনিক ও কর্মিবর্গ দফতরের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি । সেখানে জানান হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ২০২০ সালে জমা পড়েছিল অভিযোগ । আর সেই নিয়ে টানা ৫ বছর ধরে তদন্ত করছিলেন স্বরাষ্ট্র দফতর। সেই তদন্তে দেখা যায় ওই সরকারি কর্মীর নামে একটি নিজস্ব ট্রেড লাইসেন্স রয়েছে। সেইসঙ্গে তাঁর ব্যাঙ্কের নথিতে দেখা গিয়েছে ব্যবসায়িক আর্থিক লেনদেনের কথা । 

এই তথ্য সামনে আসতেই ওই ব্যক্তিকে দুবার শোকজের নোটিশ পাঠান হয়েছিল। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল রাজ্য সরকার।  কিন্তু সেই নোটিশের জবাবে ওই ব্যক্তির বক্তব্য সন্তুষ্ট ছিল না রাজ্য সরকার। সেইজন্য তাঁকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় দফতর । ইতিমধ্যেই সরকারি সমস্ত  পদ থেকে অপসারণ করা হয়েছে। 

জানা গিয়েছে ওই ব্যক্তি ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন’-এর পরীক্ষা পাশ করেই সরকারি চাকরি পান । সেইজন্য ‘পাবলিক সার্ভিস কমিশন’কেও  জানাতে হবে তাঁর অপসারনের কথা । এই প্রসঙ্গে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক জানিয়েছেন,’ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠিন পদক্ষেপ । এ ক্ষেত্রে রাজ্য সরকারের প্রক্রিয়াকে আমরা পুরোপুরি সমর্থন করি ।’ 

১০০ দিনের কাজ! হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে কেন্দ্র

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে?

রামনবমীতে শক্তি প্রদর্শনে মরিয়া গেরুয়া শিবির, বাজপাখির নজর রাজ্য প্রশাসনের

ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

বেআইনি নির্মাণের হোতারা সাবধান, নজরদারিতে কমিটি গড়ল রাজ্য সরকার

শবে বরাতে ছুটি ঘোষণা রাজ্যের, পর পর চারদিন হলি ডে সরকারি কর্মীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]