Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিকে কৃতীদের অভিনন্দন মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাধ্যমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আগামী দিনে তাদের আরও সাফল্য কামনা করেছেন। পাশাপাশি যারা ভাল ফল করতে পারেননি, তাদের হতাশ না হওয়ারও পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বরং এখন থেকেই আগামী দিনে ভাল ফলের প্রস্তুতি নিতে শুরু করতে বলেছেন।

আজ শুক্রবার (২ মে) রাজ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। গত কয়েক বছরের ট্র্যাডিশন মেনে এবারও কলকাতাকে টেক্কা দিয়েছে জেলার পড়ুয়ারা। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। মধ্যশিক্ষা পর্ষদের মেধা তালিকা অনুযায়ী প্রথম দশে ঠাঁই করে নিয়েছেন ৬৬ পড়ুয়া। প্রথম রায়গঞ্জের অদৃত সরকার। যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস ও সৌম্য পাল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় স্থানে ইশানী চক্রবর্তী (কোতুলপুর সরোজবাসিনী স্কুল) ও সুপ্রতিক মান্না (কাঁথি হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৯২। এবার পরীক্ষা দিয়েছেন ৯, ৬৯, ৪২৫ জন। গত বছরের তুলনায় এবছর ৬২ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে।

এদিন সকালে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। ‘ যারা মেধা তালিকায় ঠাঁই পায়নি কিংবা প্রত্যাশিত ফল করতে পারেনি তাদের হতাশ না হওয়ারও পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরো একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।’

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00