বড়বাজার থেকে সোজা ‘সারপ্রাইজ ভিজিটে’ পার্ক স্ট্রিট চত্বর, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিফা সফর শেষ করে ফিরেছেন কলকাতা। তার পরই সরাসরি পৌঁছে যান বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে। এবার সেখান থেকে সোজা চলে গেলেন পার্ক স্ট্রিট চত্বরে।

পার্ক স্ট্রিটে গিয়েই সেখানকার দোকানের অবস্থা দেখে খুবই বিরক্ত হন মমতা। মুখ্যমন্ত্রী মমতা কড়া গোলায় দোকানগুলিতে জানায়, “এখানে এত গ্যাস সিলিন্ডার, যদি ফেটে যায়, তা হলে তো ৫০ হাজার লোক মরে যাবে!” এই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং দমকল মন্ত্রী সুজিত বসুও। ওই রেস্তরাঁর প্রতিনিধিদের ডেকে তাঁরা একটি আলোচনা করতে বলেন এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে নির্দেশ দেন। পার্ক স্ট্রিট পরিদর্শনে মুখ্যমন্ত্রী সোজাসাপ্টা জানায়, কোনও রেস্তরাঁর ছাদ বন্ধ করা যাবে না।

গত মঙ্গলবার বড়বাজার এলাকার একটি বড় আগুন লেগে যায়। সেই ঘটনায় মোট ১৪ জন মানুষের মৃত্যু ঘটে। এই মৃতদের মধ্যে বেশিভাগ মানুষই আগুনে নয়, ধোঁয়ার কারণে মারা যান। এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য দিঘায় ছিলেন। কিন্তু এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তিনি সারা রাত এই বিষয় চোখ রেখে ছিলেন। দিঘা থেকে বড়বাজারের আপডেট নিতে সেই রাতে তিনি অনেকবার ফোন করেন পুলিশ ও দমকল মন্ত্রীকে।

তারপরই বৃহস্পতিবার দুপুরেই বড়বাজারের ওই হোটেল ও তার আশপাশের এলাকা দেখতে আসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সোজা চলে যান পার্ক স্ট্রিটের রেস্তরাঁগুলি পরিদর্শন করার জন্য। সেখানে গিয়ে মমতা জানান, কিছুদিন আগেই তিনি এক জনের কাছ থেকে পার্ক স্ট্রিটের রেস্তরাঁগুলির অবস্থার খবর পান। তিনি সমস্ত রেস্তরাঁগুলিকে হুঁশিয়ারি দিয়ে দ্রুত সমস্যার সমাধান করতে বলেন। একটি বিশেষ রেস্তরাঁ সম্পর্কে মমতাকে এক ব্যক্তি জানা। তিনি বলেছিলেন, ওই রেস্তরাঁয় একটিই মাত্র ছোট সিঁড়ি রয়েছে। কোনও দুর্ঘটনা ঘটলে কেউ সেখান থেকে নিচে নামতে পারবেন না। এবং এই নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে ভয় প্রকাশ করেছিলেন তিনি। জানা গিয়েছে, এই খবরের জন্যই মুখ্যমন্ত্রী বড়বাজার থেকে সোজা পার্ক স্ট্রিট চত্বরে রেস্তরাঁগুলির পরিদর্শনে আসেন।

এই দিন তিনি বলেন পার্ক স্ট্রিটের রেস্তরাঁগুলির মালিকরা ও পুরসভা, প্রশাসন একটি বৈঠক করে দ্রুত সুরক্ষার ব্যবস্থা করার জন্য।

তার পরই মুখ্যমন্ত্রী বড়বাজার প্রসঙ্গে বলেন, “ইমার্জেন্সির জন্য সব সময় বিকল্প ব্যবস্থা রাখা উচিত। ইমার্জেন্সিতে যারা বিকল্প রাখে না, তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি ভীষণ টাফ। এ ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ!”

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]