‘তাঁর পাণ্ডিত্য ও প্রজ্ঞা ছিল অপরিসীম’, মনমোহনের মৃত্যুতে শোকবার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের পরের দিনই দুঃসংবাদ। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উদারনীতি ও অর্থনৈতিক সংস্কারের জনক মনমোহন সিংহ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত নয়টা বেজে ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক প্রয়াণের সংবাদে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অজাতশত্রু নেতার আকস্মিক বিদায়ের খবর পেয়ে শোকার্ত হয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাতে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পুর্বতন টুইটার) প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন তিনি। পোস্টে মমতা লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-জির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে স্তম্ভিত এবং দুঃখিত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর  পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। তাঁর হাত ধরে দেশে যে আর্থিক সংস্কার শুরু হয়েছিল তার গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত।’

মনমোহনের মতো পণ্ডিত ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনেতা ও সমাজ সংস্কারের মৃত্যুতে দেশ যে একজন পথ নির্দেশককে হারিয়েছে তা উল্লেখ করে মমতা লিখেছেন, ‘দেশবাসী তাঁর নেতৃত্বের অভাব উপলব্ধি করবে এবং আমি তার স্নেহ মিস করব।’ প্রয়াত নেতার পরিবার ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত অনুরাগীদের আন্তরিক সমবেদনাও জানিয়েছেন মমতা। /

‘সত্যিকারের রাষ্ট্রনায়ক’, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রশংসা বাইডেনের

‘বন্ধু ও পথ প্রদর্শককে হারালাম’, মনমোহনের প্রয়াণে শোকবিহ্বল সোনিয়া

শনিবার বেলা ১১.৪৫ মিনিটে দিল্লির নিগম বোধ ঘাটে মনমোহনের অন্তিম সংস্কার

জানেন কী পাকিস্তানে মনমোহন সিংহের নামে স্কুল রয়েছে?

মনমোহন সিংহের সম্মানে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আর নেই

‘সমাজের অপূরণীয় ক্ষতি’, রতন টাটার প্রয়াণে শোকবার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]