জানেন কী পাকিস্তানে মনমোহন সিংহের নামে স্কুল রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ । বৃহস্পতিবার  ৯২ বছর বয়সে  দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি । বর্ষীয়ান এই রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল এমস হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা  ব্যর্থ করে রাত ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিংহ ।

 ২৬ সেপ্টেম্বর ১৯৩২ সালে অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশের গাহ গ্রামে জন্মগ্রহণ করেন মনমোহন সিংহ । সেই গ্রামে ১৯৩৭ থেকে ১৯৪১ সাল পর্যন্ত  প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতেন । এরপর দেশভাগের পর মনমোহন সিংয়ের পরিবার অমৃতসরে  চলে আসেন । তবে পাকিস্তান ছাড়লেও  সেখানে  প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় । আর সেই স্কুলটির নাম ‘মনমোহন সিংহ  সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়’। এখনও  পাক মাটিতে রয়েছে এই স্কুলটি । সেইসঙ্গে ওখানে সজ্জিত  রয়েছে মনমোহন সিংয়ের পরীক্ষার ফলাফল সহ একাধিক নথি ।

আরও পড়ুনঃ সাদামাটা জীবনযাপন, কত সম্পত্তি রেখে গেলেন মনমোহন সিংহ

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীব শুক্লা তাঁর Scars Of 1947: Real Partition Stories বইতেও এই স্কুলের কথা উল্লেখ করেছেন । সেখানে তিনি লেখেন,   একবার পাকিস্তান সফর থেকে ফিরে প্রধানমন্ত্রীর বাসভবনে ডঃ মনমোহন সিংয়ের সঙ্গে বসেছিলাম । এই সময় তিনি  বলেছিলেন যে আমারও পাকিস্তানে যেতে ইচ্ছে করছে। পাকিস্তানে তিনি কোথায় যেতে চান জানতে চাইলে মনমোহন  উত্তর ছিল তার গ্রাম। এই পুরো ঘটনাটি বইতে লিখেছেন রাজ্যসভার সাংসদ।  বলা বাহুল্য, দুঃখের বিষয় হল মনমোহন সিংহ  প্রধানমন্ত্রী থাকাকালীন বা তার পরেও পাকিস্তানে যাননি । অপূর্ণই থেকে গিয়েছে তাঁর শেষ ইচ্ছা ।

নিরাপত্তা কমল মনমোহন পত্নীর, নয়া সিদ্ধান্ত মোদি সরকারের

‘গুরু’ মনমোহনের শেষকৃত্যে কাঁধ দিলেন রাহুল

‘অটলজির সঙ্গে এমনটা হলে…’ মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে মোদি সরকারকে কোণঠাসা কংগ্রেস নেতার

রাষ্ট্রীয় মর্যাদায় চোখের জলে পঞ্চভূতে বিলীন উদারনীতির জনক

চোখের জলে মনমোহনকে শেষ শ্রদ্ধা স্ত্রী এবং কন্যার

‘সত্যিকারের রাষ্ট্রনায়ক’, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রশংসা বাইডেনের

Manmohan Singh Funeral: চোখের জলে মহাপ্রস্থানের দেশে পাড়ি মনমোহনের

‘বন্ধু ও পথ প্রদর্শককে হারালাম’, মনমোহনের প্রয়াণে শোকবিহ্বল সোনিয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]