বাড়ি থেকে বের হলেই সঙ্গে রাখুন ছাতা, কেমন থাকবে আগামী সপ্তাহে বঙ্গের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢোকার কারণে রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির আবহ তৈরি হয়েছে। গত কিছুদিন ধরেই মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে বঙ্গে। কখনও ঝেঁপে কখনো বা হালকা। ঠাটাপোড়া রোদ্দুর এবং গরম কিছুটা উধাও। ভোরবেলা একটু শীত শীত ভাব। সময়ের আগেই গত ১৩ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। তারপর থেকেই শুরু হয়েছে বৃষ্টি।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার থেকে বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে। সাধারণত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলায় প্রবেশ করে বর্ষা। কিন্তু এ বছর আগেই বর্ষার আগমন ঘটছে। গত দু’দিন ধরেই সারা বাংলায় চলছে বৃষ্টি। শুক্রবার বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। শনিবারও এর অন্যথা হয়নি। আগামী সপ্তাহেও এমনই ঝড় বৃষ্টির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরের ওপর ঘনিয়ে ওঠা নিম্নচাপ ও বৃষ্টির কারণে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আবহাওয়া দফতর বলছে সামনের সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। আকাশ থাকবে মেঘলা। সকালের দিকে গরম, অস্বস্তি থাকবে। তবে রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে (North Bengal) ঢুকতে পারে। একইসঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা। নির্ধারিত দিন ৮ জুনের অনেক আগেই বর্ষা ঢুকবে বঙ্গে। তবে কলকাতায় বা দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ জুন। এখনও নির্দিষ্ট পূর্বাভাস না দিলেও বর্ষা যে এবার আগাম আসছে তা সুনিশ্চিত আবহাওয়া দফতর। জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিজ্ঞানীরা।

আগামী সপ্তাহে রাজ্যের সব জেলায় বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি বেশি হবার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলী, ঝাড়গ্রাম, বাঁকুড়া মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]