ফের নিম্নচাপের ভ্রুকুটি! চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের ওপর নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। সোমবার থেকে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর এই নিম্নচাপ তৈরি হবে। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গে খুব বেশি নেই। রবিবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় গরম অনুভূত হয়েছে। মাঝে মাঝে মেঘলা আকাশ দেখা দিলেও বৃষ্টি হয়নি।

রবিবার উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে উপরের দিকের জেলাগুলো কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির প্রকোপ। মাঝে দু’দিন বিরতি দিয়ে ফের বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা শোনায়নি আলিপুর আবহাওয়াদফতর। তবে পাসিং শাওয়ার্সের কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, কলকাতা, হুগলী, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোন জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার ও বুধবার ফের কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। নতুন নিম্নচাপ ছাড়াও আগের একটি নিম্নচাপ রয়েছে। সেটি ওড়িশা-অন্ধ্র উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি সরে গিয়ে বর্তমানে ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। খুব শিগগিরই সেটি গুজরাতের দিকে অগ্রসর হয়ে শক্তি হারাবে এবং ঘূর্ণাবর্তে পরিণত হবে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]