৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা, আগামী কয়েকদিনে কোন কোন জেলায় কমবে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরম থেকে মুক্তি দিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় স্বস্তির বৃষ্টিতে ভিজেছে। যার ছেড়ে তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা হলেও নেমেছে।। সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ আর এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।

দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও কমবে তার দাপট। ঝড় হওয়ার পরিমানও কম। আগামী ৩-৪ দিনে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার রাজ্যের ৭ জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছ,পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে। তবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী থাকবে ঝোড়ো হাওয়া।

কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কিছু জায়গায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশি রয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]