দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কতদিন বজায় থাকবে অস্বস্তি? জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : কেটে গিয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে পারদ। তার জেরেই চরম অস্বস্তি অনুভব করছে দক্ষিণবঙ্গবাসী। কিন্তু উলটপুরান উত্তরে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরে স্বস্তির বার্তা দিলেও দক্ষিণের জন্য খারাপ খবর শুনিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে, আগামী ৭ দিন প্রবল অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে।

নির্ধারিত সময়ের ১০ দিন আগে উত্তরবঙ্গে প্রবেষ করেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহুর্তে নেই বর্ষার দেখা। তারজন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। নিম্নচাপ কেটে যাওয়ার পর দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আগামী কয়েকদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাই এখন শুকনো আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েক দিন দার্জিলিং-সহ উত্তরবঙ্গের প্রায় জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কিছু বিক্ষিপ্ত এলাকায় বৃষ্টি হলেও গরম থেকে এখনই মিলবে না স্বস্তি। রবিবার সকাল থেকে আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। রোদ ওঠার পর থেকে ঘামে ভিজেছ দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ ভিজিছে বৃষ্টিতে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেো বৃষ্টি না হওয়ায় বাড়বে অস্বস্তি।

 রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]