নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির ডাক বাংলা বনধ বুধবার রাজ্য জুড়ে কার্যকর হবে না, একথা জানিয়ে দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার রাজ্যের পরিবহন দফতর থেকে এল বিজ্ঞপ্তি। সেখানে উল্লেখ করা হয়েছে একাধিক বিষয়। বিজ্ঞপ্তি মারফত জানান হয়েছে, ‘ ২৮ অগস্ট বাংলা বনধ রাজ্যে কার্যকর হবে না। ওই দিন আমজনতার সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত বাস চালাবে পরিবহন দফতর । সাধারণ দিনের মত বুধবার স্বাভাবিক থাকবে বাস এবং ফেরি পরিষেবা।‘ অন্যদিকে বাংলা বনধ রুখতে নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
একনজরে দেখে নিন কন্ট্রোল রুমের নম্বর
Director Transport – (033) 2442 0278
CTC Control
03322481732
8697733391
8697733392
CSTC Control
03322360462/03322360463
অন্যদিকে, বাংলা বনধের দিন রাজ্য কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে , সরকারি কর্মীদের কেউ যদি বুধবার অনুপস্থিত থাকেন তাহলে তাঁকে শোকজ করা হবে। শুধু তাই নয় কাটা হবে বেতন। উল্লেখ্য, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ আর সেই বনধকে নস্যাৎ করে দিয়েছে রাজ্য সরকার। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার স্বাভাবিক থাকবে সমস্ত পরিষেবা।