Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জরিমানা বৃদ্ধি নিয়ে সরব বাস মালিকরা! চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে

পথের নিরাপত্তা বাড়ানো ও দুর্ঘটনা এড়াতে জরিমানা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। যা নিয়ে তীব্র বিরোধিতা শুরু করেছে রাজ্যের সমস্ত বাস মালিক সংগঠন, অ্যাপ-ক্যাব মালিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পথের নিরাপত্তা বাড়ানো ও দুর্ঘটনা এড়াতে জরিমানা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। যা নিয়ে তীব্র বিরোধিতা শুরু করেছে রাজ্যের সমস্ত বাস মালিক সংগঠন, অ্যাপ-ক্যাব মালিকেরা। যার জেরে গত বৃহস্পতিবার রাসবিহারীতে বিক্ষোভ ও মিছিল করে বাস মালিক সংগঠন গুলি। যেখানে উপস্থিত ছিলেন ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ড’, ‘অল বেঙ্গল মিনিবাস সমন্বয় সমিতি’, ‘সিটি সাবাবার্ন বাস সার্ভিস,’ ‘নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট অপারেটার্স কোঅর্ডিনেশন কমিটি,’ ‘কলকাতা মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন’, এবং ‘বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন,’ যারা একত্রে রাতারাতি পরিবহন বাঁচাও কমিটি নামে একটি সংগঠন খুলেছেন যারা অবিলম্বে এই জরিমানা বৃদ্ধির নিয়ম বাতিলের জন্য মুখ্যমন্ত্রী ও পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে।

এই জরিমানা বৃদ্ধির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠিও দেবেন অ্যাপ-ক্যাবের মালিকেরা। বাস মালিকেরা মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে দেওয়া চিঠিতে জানিয়েছেন, দীর্ঘ দু’বছর করোনা পরিস্থিতিতে যাত্রী কম, জ্বালানির দামবৃদ্ধি, বাসের ভাড়া না বাড়ানো, ইঞ্জিন সহ বাসের সমস্ত যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায়, বাস চালিয়ে লাভ হচ্ছে না। বাজারে দেনা বাড়ছে, এছাড়াও রয়েছে পুলিশি জুলুম ও করোনার সংক্রমণ বৃদ্ধি হলেই বাস বন্ধ। যাতে ক্ষতি হয়েছে বাস মালিকদের, তাই এইসময় জরিমানা বৃদ্ধি করে আদপে ক্ষতি হবে বাসি মালিক ও অ্যাপ ক্যাবের। তাই বিষয়টি বিবেচনা করতে পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাস মালিকদের জোটের তৈরি নতুন সংগঠন।

শুধুই বাস নয়, ট্যাক্সি সংগঠনের তরফেও শিয়ালদহতে গত বৃহস্পতিবার আন্দোলন দেখানো হয়। তারাও রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে। সূত্রের খবর, আগামিকাল বিষয়টি নিয়ে বৈঠক করবেন পরিবহন বাঁচাও কমিটির কর্তারা। তারপরেই আন্দোলনের ও দাবি দাওয়ার গতিপ্রকৃতি বলে দেওয়া হবে বলে জানানো হয়েছে কমিটির তরফে। যদিও বিষয়টি বিবেচনা করে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পরিবহন সচিব।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরিভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ

‘দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান বাঙালিদের, আজ তারাই অপমানিত’: ফিরহাদ হাকিম

ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজ দুটো জল প্রকল্পের কাজ জানুয়ারিতে শেষ হবে, ঘোষণা মেয়রের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00