Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমবার পরিবহণ ভবন অভিযানে বাস-লরি সংগঠনের কর্তারা

আন্দোলনের পথেই হাঁটছেন পশ্চিমবঙ্গের বাস মালিক ও মিনিবাস মালিকেরা। তাদের যৌথ সংগঠন পরিবহন বাঁচাও কমিটির তরফে শনিবার জানানো হয়েছে বেশ কিছু কর্মসূচি আগামিদিনে তাঁরা গ্রহণ করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্দোলনের পথেই হাঁটছেন পশ্চিমবঙ্গের বাস মালিক ও মিনিবাস মালিকেরা। তাদের যৌথ সংগঠন পরিবহন বাঁচাও কমিটির তরফে শনিবার জানানো হয়েছে বেশ কিছু কর্মসূচি আগামিদিনে তাঁরা গ্রহণ করবেন। রাজ্যের তরফে পথ নিরাপত্তা বাড়ানো ও দুর্ঘটনা এড়াতে যে জরিমানা বৃদ্ধির নিয়ম আনা হয়েছে তাঁর প্রতিবাদ রাস্তায় নেমেই করবেন বাস মালিকরা। শনিবারের বৈঠকে ঠিক হয়েছে আগামী সোমবার কসবায় পরিবহন ভবনের সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা। সঙ্গেই বিষয়টি নিয়ে পরিবহনমন্ত্রীকে ডেপুটেশন দেবেন বাস মালিকেরা।

পরিবহন বাঁচাও কমিটি নামের কমিটিতে রয়েছেন, ‘ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ড’, ‘অল বেঙ্গল মিনিবাস সমন্বয় সমিতি’, ‘সিটি সাবাবার্ন বাস সার্ভিস,’ ‘নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট অপারেটার্স কোঅর্ডিনেশন কমিটি,’ ‘কলকাতা মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন’, এবং ‘বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন,’। তারাই মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন আগামী সোমবার রাস্তায় নামবেন তাঁরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করবেন সকলে মিলে। সংগঠনের তরফে জানানো হয়েছে, দীর্ঘ দু’বছর করোনা পরিস্থিতিতে যাত্রী কম, জ্বালানির দামবৃদ্ধি, বাসের ভাড়া না বাড়ানো, ইঞ্জিন সহ বাসের সমস্ত যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায়, বাস চালিয়ে লাভ হচ্ছে না। বাজারে দেনা বাড়ছে, এছাড়াও রয়েছে পুলিশি জুলুম ও করোনার সংক্রমণ বৃদ্ধি হলেই বাস বন্ধ। যাতে ক্ষতি হয়েছে বাস মালিকদের, তাই এইসময় জরিমানা বৃদ্ধি করে আদপে ক্ষতি হবে বাসি মালিক ও অ্যাপ ক্যাবের।

প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিষয়টি মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর নজরে আনতে চিঠি দিয়েই ক্ষান্ত থাকবেন। কিন্তু সেই বিষয় মাথাতেই রেখেই আন্দোলনের পথে হাঁটতে চলেছে পরিবহন বাঁচাও কমিটি।

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরিভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ

‘দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান বাঙালিদের, আজ তারাই অপমানিত’: ফিরহাদ হাকিম

ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজ দুটো জল প্রকল্পের কাজ জানুয়ারিতে শেষ হবে, ঘোষণা মেয়রের

‘আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতি করে নির্যাতিতাকেই ছোট করা হচ্ছে’, নবান্ন অভিযানকে বিঁধলেন ফিরহাদ

‘হারনেওয়ালে কো বাহানা চাহিয়ে’, বিজেপি কটাক্ষ ফিরহাদের

বোলপুরে কবিগুরুর ছবি ও বাংলা অক্ষরের কাটআউট হাতে ভাষা আন্দোলনে মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00