Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পাল্টু চাচা’, নাম না করে শুভেন্দুকে খোঁচা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২১-র মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শহিদ সমাবেশের দিনেই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু। তাঁকে পাল্টু চাচা বলে নিশানা করেছেন তিনি। এক সময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে। আজ বিজেপিতে গিয়েই এই তৃণমূলকে কটাক্ষ করেন। এর আগেও একাধিকবার তাঁকে দলবদলু বা পাল্টুবাবু বলে নিশানা করেছেন তৃণমূল নেতানেত্রীরা। এবার শহিদ সমাবেশ থেকে তাঁকে পাল্টুচাচা বলে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।

বাংলা ভাষাকে নিয়ে বিজেপি শাসিত রাজ্যে যে নির্যাতন চলছে তা নিয়েও নিশানা করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, বিজেপি সম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। ১৯৯৩ সালের কথাও তিনি তুলে ধরেছেন। সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন। গর্জে ওঠার বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।। বাঙ্গালিকে অবমাননা করা হচ্ছে। একুশের মঞ্চে ফিরহাদের মুখে সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রামের আন্দোলনের কথা। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, বাংলার বিজেপি ছাগলের তৃতীয় সন্তানের মতো। এদের কোন সংগঠন নেই। শুধু লাফিয়ে বেরায়। ২১-র মঞ্চ থেকে হুঁশিয়ারি ছুঁড়ে তিনি বলেছেন, তিনি বাংলাতেই কথা বলবেন। পারলে বাংলাদেশে পাঠিয়ে দেখাক। বাংলার ও বাঙালির অপমানের বিরুদ্ধে লড়াই চলবে।

ধর্মতলায় শহিদ তর্পণ দিবসের সমাবেশে হাজির থাকতে সোমবার সকাল থেকেই শহরে পা রাখতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূলের কর্মী-সমর্থকরা। শহিদ স্মরণে আয়োজিত সভা উপলক্ষে সকাল থেকেই শিয়ালদহ-হাওড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ধর্মতলা রওনা হয়েছেন। এক-একটা মিছিল রঙিন-বর্ণময় হয়ে উঠেছে। কারও মাথায় তৃণমূলের টুপি, আবার কারও পরনে সবুজ পঞ্জাবি। কেউ খোদ জগন্নাথ দেবের মূর্তি কোলে করে মিছিলে পা মিলিয়েছেন। আর খোদ ভগবানের মূর্তি দেখে অনেকেই দু’হাত ঠেকিয়ে প্রণাম সেরেছেন। সাজে সজ্জায়, শ্লোগানে মুখরিত ধর্মতলা চত্বর। দলনেত্রী কথা সামনে থেকে শুনতে জেলা থেকেও ছুটে এসেছেন কর্মী সমর্থকরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00