সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদে রদবদল ,দায়িত্ব পেলেন তৃণমূল বিধায়ক মোশারফ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে রয়েছে রাজ্যের  বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই  সংখ্যালঘু বিত্ত নিগমের দফতরে বড়সড় রদবদল করল নবান্ন। পিবি সেলিমের দায়িত্ব কমিয়ে এবার চেয়ারম্যান পদে আনা হল ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনকে। ইতিমধ্যেই এই মর্মে নবান্নের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

 সেখানে বলা হয়েছে,  চেয়ারম্যান হিসাবে হোসেন দায়িত্ব নেওয়ার  পর রাজ্যের সংখ‍্যালঘু দফতরের প্রধান সচিব হলেন পিবি সেলিম। তাদের দায়িত্বের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত। বলা বাহুল্য, রাজ‍্য তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ছিলেন মোশারফ হোসেন। আর এবার তিনি সামলাবেন   সংখ্যালঘু বিত্ত নিগমের দফতরে দায়িত্ব।  চেয়ারম্যান হিসাবে নতুন দায়িত্বভার নিয়েই হোসেন বলেন, ‘আমি মানুষের চাহিদা বুঝে কাজ করার চেষ্টা করব। সংখ্যালঘু সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাব। মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি সঠিক ভাবে পালন করে অলিতে গলিতে পৌঁছিয়ে যাব।’ 

উল্লেখ্য, চেয়ারম্যান হিসাবে পিবি সেলিমের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আর সামনেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। শাসক দলের তরফ থেকে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি।  তাই  এই আবহে এবার উত্তরবঙ্গের সংখ্যালঘু নেতাকে  আনা হল সংখ্যালঘু বিত্ত নিগমের দফতরের চেয়ারম্যান পদে।  

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]