Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শোভাযাত্রার নামে রামনবমীতে কোনও বাইক মিছিল চলবে না কলকাতায়

কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামিকাল রামনবমীতে শোভাযাত্রার নামে কলকাতা শহরে কোনও বাইক মিছিল বরদাস্থ করা হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রামনবমী(Ram Navami)। গোটা দেশে এই দিনটি সাড়ম্বরে উদযাপিত হবে। বাংলাতেও আগামিকাল এই দিনটি উদযাপন করবেন অনেকেই। যেহেতু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে, রামনবমীর মিছিল থেকে সংঘর্ষের ঘটনায় বেশ কিছি এলাকা উত্তপ্ত হয়ে উঠছে, তাই এবার বেশ কিছু কড়া পদক্ষেপ করছে রাজ্য প্রশাসন। কেননা এবছর লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) আবহে রামনবমী পড়েছে। এই রকম অবস্থায় কলকাতা পুলিশের(KP) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামিকাল রামনবমীতে শোভাযাত্রার নামে কলকাতা শহরে কোনও বাইক মিছিল(Bike Rally) বরদাস্থ করা হবে না। পরিস্থিতি অনুযায়ী মিছিলে কতজন অংশ নেবেন, সেই সংখ্যা ঠিক করে দেবে পুলিশ প্রশাসন। রামনবমী ইস্যুতে সোম সন্ধ্যায় লালবাজারে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে হওয়া ওই বৈঠকে কলকাতার দশটি ডিভিশনের ডেপুটি কমিশনাররা ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার-১ মুরলীধর শর্মা, গোয়েন্দা প্রধান ওয়াকার রাজা, যুগ্ম কমিশনার(সদর) মিরাজ খালিদ সহ পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।    

হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিয়ে সোমবার একটি গাইডলাইন বেধে দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। কলকাতা শহরের ক্ষেত্রেও রামনবমীর ইস্যুতে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া এই গাইডলাইন মেনে চলার পক্ষপাতী কলকাতা পুলিশ। কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। পাশাপাশি, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতবারের মতো এবারও কোনও ধরনের অস্ত্র নিয়ে মিছিল করতে দেওয়া হবে না। মিছিল থেকে যাতে কোনও ধরনের শব্দবাজিও ফাটানো না হয় সেটাও মিছিলের আয়োজকদের জানিয়ে দেওয়া হবে। অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনিতেই কলকাতা শহরে ডিজে নিষিদ্ধ। তা সত্ত্বেও রামনবমীর শোভাযাত্রায় যাতে ডিজে ব্যবহার না হয়, কলকাতার থানাগুলিকেও সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এবারে যেহেতু লোকসভা ভোটের মুখে রামনবমী, তাই অনেক আগে থেকেই কলকাতা পুলিশ বাড়তি সতর্ক। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সব ডিভিশনের ডিসিরা মিছিলের জমায়েতস্থল ও রুট পরিদর্শন করেছেন। পাশাপাশি, শহরের স্পর্শকাতর এলাকা আলাদা করে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময়, পুলিশকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকী প্রয়োজনে গোটা যাত্রাপথের ভিডিও রেকর্ডিংও যাতে করা হয়, সেই কথাও থানাগুলিকে বলে দেওয়া হয়েছে।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00