‘অনেক চক্রান্ত হয়েছিল, মানুষই সব রুখে দিচ্ছেন’, উপনির্বাচনে জয়ের প্রতিক্রিয়া মমতার

অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি। মানুষই সব রুখে দিচ্ছেন - ৪ কেন্দ্রের উপনির্বাচনে জয় নিয়ে প্রতিক্রিয়া মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই সবুজ ঝড়। রায়গঞ্জ(Raiganj) থেকে রানাঘাট, বাগদা(Bagda) থেকে মানিকতলা। সর্বত্রই সবুজ আবিরের ঝড়। লোকসভা নির্বাচনে বাংলার বুকে সব থেকে বেশি আসন জিতেছিল তৃণমূল। বিজেপি যত আসন জিতেছে বাংলায়, তার প্রায় আড়াই গুণ আসন পেয়েছে তৃণমূল। সেই জয়ের ধারা অব্যাহত থাকল রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ(Ranaghat Dakshin), বাগদা আর মানিকতলা(Maniktala) – এই ৪ বিধানসভা কেন্দ্রেই জয়ের মুখ দেখল তৃণমূল(TMC)। এর মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা ছিল বিজেপির দখলে। সেই জয়ের পরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানালেন, ‘অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি। মানুষই সব রুখে দিচ্ছেন। আমাদের সামাজিক দায়বদ্ধতা বেড়ে গেল। আমাদের আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। এই জয় আগামী ২১ জুলাই শহিদদের উৎসর্গ করা হবে। যারা জিতেছেন তাঁদের অভিনন্দন, যারা জিতিয়েছেন তাঁদেরও অভিনন্দন।’

শনিবার বিকেলেই মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন মমতা। আর সেই প্রত্যাবর্তনের পরে পরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানালেন, ‘এই জয় মা-মাটি-মানুষের জয়। এই জয় রাজ্যবাসীকেই উৎসর্গ করলাম। চারটের চারটেতেই আমরা জিতেছি। তবে এই ফলাফলের আলাদা রাজনৈতিক গুরুত্ব আছে। যে আসন অর্থাৎ মানিকতলা আমাদের ছিল, আমাদেরই আছে। কিন্তু বাকি তিনটি আসনে গত বিধানসভা আর লোকসভা- দুটোতেই বিজেপি জিতেছিল। সেই আসনগুলোও আমরা জিতেছি। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী ছিল বিজেপির বিধায়ক। ও আমাদের দলে যোগ দেওয়ার পর লোকসভায় দাঁড় করিয়েছিলাম। ও জিতেই যেত। কিন্তু লোকসভা ভোটে ওখানে বিজেপি, কংগ্রেস ষড়যন্ত্র করে ওকে হারিয়েছে। আমি তখনই বলেছিলাম, তুমি দাঁড়াও, তোমায় জিততে হবে। তো উপনির্বাচনে ও দাঁড়িয়ে জিতেও গেল। মুকুটমণিও তাই। আমাদের দলে আসার পর লোকসভায় কোনও কারণে হেরেছিল। আবার সুযোগ পেয়ে জিতে গিয়েছে। আর বাগদায় আমরা সবচেয়ে কমবয়সি মধুপর্ণাকে, মমতাবালা ঠাকুরের মেয়েকে দাঁড় করিয়েছিলাম। মধুপর্ণা খুব ভালো লড়াই করেছে। ওদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।’

এর পরই দলনেত্রী নবনির্বাচিত বিধায়কদের কর্তব্যের কথা মনে করিয়ে দেন। বলেন, ‘আমাদের দায়িত্ব আরও বাড়ল। মানুষের কাজ আরও বেশি করে করতে হবে। মনে রাখবেন, আমরা মানুষের জন্যই আছি। তাঁদের কাজের জন্য আমরা নির্বাচিত হই। তাই কাজ না করে অন্য কিছু করলে চলবে না। আর এই জয় আমরা আগামী ২১ জুলাই, শহিদ দিবসে তাঁদের প্রতি উৎসর্গ করব, যারা সেদিন সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলনে নেমে প্রাণ দিয়েছিলেন। অনেক চক্রান্ত হয়েছিল। এক দিকে এজেন্সি, এক দিকে বিজেপি। মানুষই সব রুখে দিচ্ছেন। শুধু বাংলাতে নয়, দেশজুড়ে মানুষের রায় বিজেপির বিরুদ্ধে। INDIA ১০টা জায়গায় জিতেছে। বাংলার ৪টে জায়গা বাদ দিলে আরও ৬টা জায়গায় জিতেছে INDIA। বিজেপি সেখানে মাত্র ২টো। এই ট্রেন্ড আরও বাড়বে। আগামী দিনেও মানুষের রায় বিজেপির বিরুদ্ধে যাবে।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]