Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেপরোয়া বেসরকারি বাস নিয়ে কড়া পদক্ষেপের পথে রাজ্য পরিবহণ দফতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাঝে মধ্যেই দেখা যায় বাস স্টপ ছাড়াও যাত্রী তোলার নাম করে যত্রতত্র দাঁড়িয়ে পড়ছে বাস। কখনও আবার রাস্তায় বাসের রেষারেষির ফলে পথদুর্ঘটনার স্বীকার হচ্ছেন সাধারন মানুষ। এই ছবি হামেশাই দেখা শহরের বুকে। এবার বাসের দৌরাত্ম নিয়ন্ত্রণে আনতে শক্ত হাতে হাল ধরছে রাজ্য সরকার। ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের (এসওপি) পক্ষ এক খসড়া প্রকাশ করা হয়েছে। সেই খসড়াতেই বেশ কয়েকটি নতুন নির্দেশিকা রাখা হয়েছে।

প্রকাশিত খসড়ায় বলা হয়েছে, রাস্তায় যে কোনও জায়গায় নয়, বাস স্টপেই বাসকে দাঁড়াতে হবে। নির্দিষ্ট স্টপ, স্ট্যান্ড বা ডিপো থেকে ৩০ মিটারের বেশি দূরে কোনও বাস কোনও যাত্রী তুলতে পারবে না। বাস স্টপে সর্বাধিক ৬০ সেকেন্ডই দাঁড়াতে পারবে বাস। এছাড়াও খসড়ায় আরও বলা হয়েছে, প্রতিটি বাসে চালক ও কন্ডাক্টরের লাইসেন্সের ফটোকপি ল্যামিনেট করে প্রকাশ্যে রাখতে হবে, যাতে যাত্রীরা বাসে উঠে তা দেখতে পান। পাশাপাশি এ–ও বলা থাকছে, কোনও ভাবেই যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সরকার–স্বীকৃত ভাড়ার চার্ট বাসে রাখতে হবে, যাতে যাত্রীরা চাইলে তা দেখতে পারেন। বাস চালক ও কন্ডাক্টররা যাতে সঠিক ভাবে পরিষেবা দেন, সেই জন্য অন্তত তিন বছর অন্তর চালক ও কন্ডাক্টরদের জন্য সাত থেকে পনেরো দিনের রিফ্রেশার কোর্স করানোর ব্যবস্থা করতে হবে মালিকদের।

পরিবহণ দপ্তর সূত্রে খবর, শহরের বুকে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতেই এমন চিন্তাভাবনা নিতে চাইছে রাজ্য। খুব শিগগিরই সরকারি ভাবে এই এসওপি প্রকাশ করতে চায় পরিবহণ দপ্তর। তবে তার আগে বাস মালিক, চালকদের সংগঠনের পাশাপাশি পুলিশ, পরিবহণ বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামতও নিতে চায় বলেই পরিবহন দপ্তর সূত্রে খবর। যদিও এই খসড়ায় খুশি নন বাস সার্ভিস সংগঠনের একাংশের ।তাদের মতে, রাজ্য সরকারের খসড়া এসওপিতে বাস চালক ও কন্ডাক্টরদের সুরক্ষার কথা বলা নেই। বিশেষ করে যাত্রীদের হাতে তাঁরা নিগৃহীত হলে কী করবেন, সেই বিষয়ে কোনও নির্দেশিকা নেই।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00