ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতেই, অনুমতি পুলিশের

২৫ ও ২৭ অগস্ট ডুরান্ড কাপের দুটি সেমিফাইনাল হবে যুবভারতীতেই। ৩১ অগস্ট হবে ফাইনাল যুবভারতীর বুকেই। সেই ম্যাচই হয়ে উঠতে পারে আরও একটা ডার্বি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ডুরান্ড কাপের(Durand Cup 2024) সেমিফাইনাল(2 Semifinal Matches) এবং ফাইনাল(Final Match) হবে কলকাতার(Kolkata) যুবভারতীতে স্টেডিয়ামেই(Yuva Bharati Stadium)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, কলকাতাতেই হওয়ার কথা ছিল ডুরান্ডের এই ম্যাচগুলি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে করারই অনুমতি দিয়ে দিল। গত রবিবার যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগান(Mohun Bagan) আর ইস্টবেঙ্গলের(East Bengal) মুখোমুখি হওয়ার কথা ছিল। বহু প্রত্যাশিত সেই ডার্বির জন্য ফুটছিল বাংলার ঘটি আর বাঙাল শিবির। টিকিটও সব বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল সেই খেলা চলার সময়ে স্টেডিয়ামের ভিতর কিছু দুষ্কৃতী আর জি কর কাণ্ডকে ঘিরে হাঙ্গামা বাঁধাতে পারে। তাই দর্শকদের নিরাপত্তার খাতিরে পুলিশ সেই ম্যাচ বাতিল করে দিতে খেলার আয়োজকদের সঙ্গে কথা বলে ও সেই আর্জি মেনেও নেওয়া হয়। দুই দলকেই এর জন্য ১ পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন, চন্দ্রিমার বৈঠকের মাঝেই স্বাস্থ্য ভবনের স্ক্যানারে রাজ্যের ৫ মেডিকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ

কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি দুই দলের কিছু সমর্থক। তাঁরা এই ম্যাচ বাতিলের প্রতিবাদে ম্যাচের দিনেই অর্থাৎ গত রবিবার বিকালে যুবভারতী স্টেডিয়ামের সামনেই বিক্ষোভ প্রদর্শনের জন্য জমায়েত করেছিল। কিন্তু সেই জমায়েতের কারণে ই এম বাইপাসে যান চলাচল বন্ধের উপক্রম হয়ে যাওয়ায় পুলিশ সেই জমায়েত সরাতে গেলে তাঁদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। অভিযোগ, পুলিশ সেদিন নাকি লাঠিচার্জও করে। সেই ঘটনার জেরে আবার সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছে। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ শান্ত প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করা যাবে না। এরই মধ্যে গতকাল সাংবাদিক সম্মেলন করে ময়দানের তিনটি ক্লাবের কর্মকর্তারা ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ কলকাতায় করার অনুরোধ জানান। শহরের Sports Journalist Club-এ মোহনবাগান ,ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা গতকাল সেই আর্জি জানিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে। সেই সঙ্গে তাঁরা জানিয়ে দেন, তিন ক্লাবের কিছু সমর্থক দলের পতাকা, নাম, লোগো ব্যবহার করে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি তুলেছেন তা তাঁরা মানেন না। সমর্থনও করেন না। আগামী দিনে ডুরান্ড কাপের ম্যাচ কলকাতায় ফিরলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩ দলের সমর্থকদের সুশৃঙ্খলভাবে ম্যাচ উপভোগ করতে হবে।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে ১৪টি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে

দেখা গেল সেই আর্জির ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের তরফে যুবভারতী ক্রীড়াঙ্গণে ডুরান্ডের ২টি সেমি ফাইনাল এবং একটি ফাইনাল ম্যাচ করার অনুমতি দিয়ে দিল পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ডুরান্ড কাপের ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য ৮টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনালে এদিনই অসমের কোকরাঝাড়ে মুখোমুখি হচ্ছে North East United ও Indian Army। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও রয়েছে আজকেই। মেঘালয়ের শিলংয়ে সেই খেলায় মুখোমুখি হতে চলেছে Shillong Lajong ও ইস্টবেঙ্গল। ২৩ অগস্ট রয়েছে বাকি দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এর মধ্যে একটি হবে জামশেদপুরে। সেখানে মোহনবাগানকে খেলতে হবে Punjab Football Club’র বিরুদ্ধে। অপর ম্যাচটি হওয়ার কথা কলকাতাতেই। সেই ম্যাচে মুখোমুখি হবে Bengaluru Football Club ও Kerala Blasters। ২৫ ও ২৭ অগস্ট দুটি সেমিফাইনাল হবে যুবভারতীতেই। ৩১ অগস্ট হবে ফাইনাল যুবভারতীর বুকেই। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই ফাইনাল ম্যাচই কিন্তু হয়ে উঠতে পারে আরও একটা ডার্বি। মানে মুখোমুখি মোহনবাগান আর ইস্টবেঙ্গল।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল, হেরে গেল ডায়মন্ড হারবার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

অভাব নিত্যসঙ্গী, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন আলিপুরদুয়ারের দীপিকা

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

যুবভারতীতে ডুরান্ডের সেমিফাইনালে অভিষেকের দলের মুখোমুখি লাল-হলুদ

ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে ধরাশায়ী করে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]