জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল, হেরে গেল ডায়মন্ড হারবার

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়রা যা করতে পারেননি, তাই করে দেখাচ্ছে লাল-হলুদের অনামী খেলোয়াড়রা। মঙ্গলবার (২৬ অগস্ট) কলকাতা ফুটবল লিগে জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ডুরান্ডে দুর্দান্ত ফর্মে থাকা ডায়মন্ড হারবার এফসি হেরে গেল ইউনাইটেড স্পোর্টসের কাছে।

এদিন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে শুরু থেকে আগ্রাসী মেজাজে খেললেও তেকাঠির নিচে বল রাখতে পারেননি বিনু জর্জের শিষ্যরা। বার বার জর্জ টেলিগ্রাফের রক্ষণের সামনে খেই হারিয়ে ফেলছিলেন লাল-হলুদের খেলোয়াড়রা। ফলে গ্যালারিতে থাকা ইস্টবেঙ্গল সমর্থকরা অধৈর্য হয়ে পড়ছিলেন। প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয়েছিল। তাই দ্বিতীয়ার্ধে বাড়তি চাপ নিয়েই খেলতে নেমেছিল লাল-হলুদের খেলোয়াড়রা। জর্জের রক্ষণ ভাঙার জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিলেন পিভি বিষ্ণু-সায়ন বন্দ্যোপাধ্যায়রা। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলের সমর্থকদের মুখে হাসি ফোটান পিভি বিষ্ণু। জর্জের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। এর পর ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। দুই গোল হজম করার পরেই কার্যত হার মেনে নেয় জর্জের খেলোয়াড়রা। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন বিষ্ণু। সংযক্তি সময়ে চতুর্থ গোল করেন মনোতোষ মাঝি। তবে পেনাল্টি মিস না করলে ৫-০ ব্যবধানে জিততে পারত ইস্টবেঙ্গল। এ দিনের জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির।

অন্যদিকে সদ্য সমাপ্ত ডুরান্ড কাপে দুরন্ত খেলা ডায়মন্ড হারবার এফসি মুখ থুবড়ে পড়েছে। ডুরান্ড ফাইনালে নর্থইস্টের কাছে ৫ গোল হজম করার দুঃস্বপ্ন বোধহয় তাড়া করে বেড়াচ্ছে কিবু ভিকুনার শিষ্যদের। তাই ইউনাইটেড স্পোর্টসের মতো দুর্বল দলের কাছে ২-০ গোলে হার হজম করতে হলো।

অভাব নিত্যসঙ্গী, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন আলিপুরদুয়ারের দীপিকা

যুবভারতীতে ডুরান্ডের সেমিফাইনালে অভিষেকের দলের মুখোমুখি লাল-হলুদ

ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে ধরাশায়ী করে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ইস্টবেঙ্গল ছাড়লেন এই ‘সুপার স্ট্রাইকার’, পাড়ি জমালেন বিদেশে

‘টিমকে কেন ভাল করতে পারছেন না’, মমতার প্রশ্নের মুখে ইস্টবেঙ্গল কর্তারা

ডার্বির আগে বড় ধাক্কা ! ছোটদের ডার্বিতে লাল-হলুদকে হারিয়ে জয়ী মোহনবাগান

গুয়াহাটিতে ইস্ট-মোহনের ডার্বি, চোটে জর্জরিত লাল-হলুদ, স্বস্তিতে সবুজ মেরুন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]