ডিসেম্বরের শুরুতেই পালটি খেল আবহাওয়া, চড়ল তাপমাত্রার পারদ, শীতের প্রকোপ তবে কি উধাও?

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস ঘুরতে না ঘুরতেই ব্যাপক ভোলবদল আবহাওয়ার।‌ ঘূর্ণিঝড় ‘ফিনজল’-এর(Cyclone Finjal) পরোক্ষ প্রভাবের কারণে কলকাতাসহ(Kolkata Weather) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে গতকাল। এমনকি আজ সকাল থেকেও রাজ্যের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা, মাঝেমধ্যে অবশ্য রোদের দেখাও মিলেছে। কিন্তু সবচেয়ে লক্ষ্যনীয় বিষয়, এতকিছুর দোলাচলে বাংলা থেকে কিছুটা হলেও কমেছে শীতের প্রকোপ। নভেম্বর মাসে যে গতিতে শীত প্রবেশ করেছে রাজ্যে, ডিসেম্বরের শুরুতেই সেই গতি যেন কিছুটা থমকে গেল।

আরও পড়ুনঃ চেন্নাইতে অতিবৃষ্টি! ভয়াল রূপ নিল ‘ফিনজল’, ঘূর্ণিঝড়ের দাপটে মৃতের সংখ্যা বেড়ে ৩

ডিসেম্বরের প্রথম দিন রাজ্যে উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে শীতের আমেজ কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘ফিনজল’-এর অন্তিম প্রভাবের কারণে রাজ্যের তিন উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গে এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে‌।

আরও পড়ুনঃ নাম-পরিচয় বদলেও ঢাকা গেল না অপরাধ, ২২ বছর পর পুলিশের জালে আটক গুণধর কিডন্যাপার

ভোরের দিকে উত্তরবঙ্গে কুশায়ার দাপট কিছুটা কমেছে। ঘন কুয়াশার পরিবর্তে আগামী কয়েকদিন মাঝারি কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ সর্বত্র পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে পারদ পতনের সম্ভাবনা খুব কম। আগামী দু-এক দিন তাপমাত্রার খুব বেশি হেরফের ঘটবে না। তবে সপ্তাহান্তে নতুন করে কমতে পারে তাপমাত্রার পারদ। অর্থাৎ নতুন করে শীতের আমেজ অনুভব করার জন্য প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।‌ এদিন রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯১ শতাংশ। বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এদিন, তাই বাড়ি থেকে বাইরে বেরোলে অবশ্যই ছাতা নিয়ে বেরোন।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]