Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন করে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প নিয়ে সমীক্ষা

বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প গড়ে তুলতে ঐক্যমত্যে এসেছে কলকাতা পুরনিগম এবং রেল। আগামী বছরেই শুরু হচ্ছে সমীক্ষা।

Share:

কৌশিক দে সরকার: নতুন বছর শুরুর আগেই বড় সুখবর উত্তর শহরতলি এবং ব্যারাকপুর মহকুমাবাসীর জন্য। কলকাতা পুরনিগম বা KMC এবং রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL নতুন করে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প(Baranagar Barrackpore Metro Project) গড়ে তোলার জন্য ঐক্যমত্যে এসেছে। এই প্রকল্প গড়ে তোলার জন্য ফের নতুন করে সমীক্ষা শুরু হতে চলেছে আগামী বছর থেকেই। প্রায় ১৫কিমি লম্বা এই প্রকল্পটি রেলমন্ত্রী থাকার সময়ে ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ঠিক হয়েছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এই প্রকল্প বরানগর থেকে ব্যারাকপুর অবধি নিয়ে যাওয়া হবে। কিন্তু সমীক্ষায় উঠে আসে এই পথে নয়া মেট্রো প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হলে তা লাভজনক হবে না। আর তার জেরেই এই প্রকল্পটিকে কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এখন নতুন করে ফের এই প্রকল্প চালু করতে চাইছে রেল। আর তাই কলকাতা পুরনিগমের সঙ্গে যৌথভাবে তাঁরা সমীক্ষা শুরু করে দিতে চলেছে নতুন বছরের প্রথম দিকেই।

জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে প্রস্তাবিত বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প বাতিল হলেও উত্তর শহরতলি এবং ব্যারাকপুর মহকুমাবাসীর মধ্যে এই প্রকল্প নিয়ে আশা থেকেই গিয়েছিল। আর তার জেরে নানা মহলের ওপর তাঁরা চাপ বাড়াচ্ছিলেন যাতে এই প্রকল্প রূপায়িত হয়। কেননা এই প্রকল্প রূপায়তি হলে উত্তর শহরতলি এবং ব্যারাকপুর মহকুমার আর্থসামাজিক ক্ষেত্রে বড় লাভজনক পরিবর্তন আসবে। এলাকার উন্নয়ন তরান্বিত হবে। সেই সূত্রেই KMC ও RVNL নতুন করে এই প্রকল্প গড়ে তোলার জন্য ঐক্যমত্যে এসেছে। ঠিক হয়েছে B T Road ধরেই বরানগর থেকে ব্যারাকপুর অবধি মেট্রো নিয়ে যাওয়া হবে উড়ালপুল বা Elevated Way’র মাধ্যমে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের মেট্রো প্রকল্পে যেমন উড়ালপুলের মাধ্যমে মেট্রো চালানোর কাজ চলছে সেই ধাঁচেই B T Road ধরে বরানগর থেকে ব্যারাকপুর অবধি মেট্রো নিয়ে যাওয়া হবে। সেই কাজেরই সমীক্ষা শুরু হতে চলেছে আগামী বছর।

কেন সমীক্ষা করা হবে? এখন পলতা থেকে উত্তর কলকাতার টালা জলাধার অবধি গঙ্গার জল আনার জন্য B T Road’র নীচে মোট ৬টি পাইপ লাইন রয়েছে। এই সব পাইপ লাইনের মাধ্যমেই কলকাতার প্রায় ৭০ শতাংশ বাসিন্দা নিত্যদিন তাঁদের পানীয় জল পেয়ে থাকেন। স্বাভাবিক ভাবেই B T Road ধরে মেট্রো প্রকল্পের নির্মাণ কাজ শুরু করতে হলে এই সব পাইপ লাইন সবার আগে সরাতে হবে। এখন যে ৬টি পাইপ লাইন সেখানে রয়েছে তারমধ্যে একটি আবার ৭২ ইঞ্চি ব্যাসের। মেট্রো প্রকল্প নির্মাণের জন্য এই সব পাইপ লাইন সরাতে হবে কিনা তা যেমন সমীক্ষা করা হবে তেমনি তা সরাতে হলে তা কোথায় কীভাবে সরানো হবে সেটাও সমীক্ষা করে দেখা হবে। সেই সমীক্ষার রিপোর্ট হাতে এলে তবেই চূড়ান্ত হবে এই প্রকল্পের ভবিষ্যৎ।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00