Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি, স্কুলে ফিরতে পারবেন চাকরিচ্যুত ‘যোগ্য’ শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির যোগ্য শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারে। অনেকদিন ধরেই চাকরিহারারা অনশন, প্রতিবাদ করে চলেছেন। ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যাওয়ার কারণে ‘অযোগ্য’ শিক্ষকের সঙ্গে সঙ্গে ‘যোগ্য’ রাও চাকরি হারা হয়ে গিয়েছিলেন। এই কারণে বহু বিদ্যালয় প্রায় ফাঁকা হয়ে পরে রয়েছে কোনও নির্দিষ্ট বিষয়ের শিক্ষকের অভাবে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়ার জন্য আপাতত ‘টেন্টেড’ অর্থাৎ ‘অযোগ্য’ তালিকায় নাম না-থাকা শিক্ষক-শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবেন।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর (এঁদের মধ্যে ১৭ হাজার ২০৬ জনই শিক্ষক-শিক্ষিকা) নিয়োগ বাতিলের জেরে আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, শুধুমাত্র ‘যোগ্য’ শিক্ষকরাই আপাতত কাজ চালাতে পারবেন। পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আদালতের এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

তবে রাজ্যের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শর্ত হলো, ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে। ফলে চাকরিহারা যোগ্যদের পুরোপুরি স্বস্তি ফেরার জায়গা নেই বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। তাই যতদিন তাঁরা ক্লাস করাবেন ততদিনের বেতন পেতে তাঁদের কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছেন আইনজীবী। তবে ‘যোগ্য’ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে ফিরতে পারবেন না।

এ দিন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল জানান, ৩১ মে-র মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নতুন নিয়োগ শেষ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00