সময় বাড়লেও হয়নি লক্ষ্যমাত্রা পূরণ, সোমেই বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক বনসলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির পাখির চোখ ২৬-র বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে বঙ্গে এক কোটি সদস্য সংখ্যা করতে চায় বিজেপি, নির্দেশ ছিল কেন্দ্রের। তবে সেই নির্দেশ মতো কাজ হলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা, বাড়েনি সদস্য সংখ্যাও। বারংবার বার্তা এলেও হয়নি কাজ। সমস্যাটা ঠিক কোথায় ? এই প্রশ্নের উত্তর খুঁজতে সূত্রের খবর সোমেই দিল্লিতে বৈঠকে বসতে পারেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল।

বর্তমানে বিজেপির লোকসভার সাংসদ সংখ্যা ১২। আর রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ। সব মিলিয়ে ১৪ সাংসদ। তাঁদের সঙ্গে বৈঠক করে আরও তৎপর হওয়ার জন্য বনসল বার্তা দেবেন বলে বিজেপি সূত্রে খবর।

উল্লেখ্য, বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ কোটি। কিন্তু, এখনও পর্যন্ত ২৫ লক্ষ সদস্য সংগ্রহ করা গিয়েছে বলে জানিয়েছে রাজ্য বিজেপি। লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সময়সীমা বাড়ানোর কথা বারবার বলেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। সময় বাড়ায় কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তাতেও পরিস্থিতির খুব বদল হয়নি। এই প্রসঙ্গ তুলে  দলীয় বৈঠকে লাগাতার সাংসদ এবং বিধায়কদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন বনসল। সেই সঙ্গে ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। গত শনিবার কলকাতায় দলীয় বৈঠকে রাজ‌্য নেতাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। কিন্তু তাতেও খুব একটা কাজের কাজ হয়নি। ফলে কাজের গতি ফেরাতেই এবার আসরে নামতে পারেন বনসল।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]