Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট ছাড়া বাইক চালালেন সুকান্ত

দেশের আইনের উর্ধ্বে উঠে হেলমেট ছাড়া বাইক চালালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বারাসতে বিজেপির র‍্যালিতে হেলমেট ছাড়া বাইক চালান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি:আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট ছাড়া বাইক চালালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার বারাসতে বিজেপির একটি বাইক র‍্যালিতে অংশ নিয়ে হেলমেট ছাড়া বাইক চালান সুকান্ত। কেন্দ্রের শাসকদলের রাজ্য সভাপতি তিনি, সাংসদও। তাই অনেক ক্ষমতা ধরেন। তাই বলে আইন ভেঙে হেলমেট ছাড়া বাইক চালাতে পারেন, এই প্রশ্নও উঠছে। সাধারণ মানুষের প্রশ্ন, যিনি কি না সাংসদ। সংসদে বসে দেশের আইন তৈরি করেন, সেই তিনি আবার আইনের উর্ধ্বে উঠে হেলমেট ছাড়া কীভাবে কীভাবে বাইক চালাতে পারেন? সাংসদ হলেই কি যেমন খুশি আইন ভাঙা যায়? এই প্রশ্নও উঠছে।

উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে একটি বাইক র‍্যালিতে অংশ নিয়েছিলেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতিকে দেখা যায় সেই বাইক র‍্যালিতে অংশ নিয়ে বাইক চালাতে। আর সেই র‍্যালিতে সুকান্ত মজুমদারকে দেখা যায় কোনওরকম হেলমেটের তোয়াক্কা না করে খালি মাথায় বাইক চালাতে। বিজেপির রাজ্য সভাপতির পদে আসীন তিনি।   লোকসভার সাংসদও সুকান্ত মজুমদার। এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কীভাবে দেশের আইনের উর্ধ্বে উঠে তিনি হেলমেট ছাড়া বাইক চালালেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই ঘটনার পর সুকান্ত মজুমদারের ভাবনা ও রাজনীতি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বলেন, ‘যে নেতা নিজে দেশের আইন ভাঙেন, তাঁর কথা কে শুনবে?’ শুধু আইন ভেঙে হেলমেট চালানো নয়, এদিন বারাসত থেকে ‘ঝান্ডার সঙ্গে ডান্ডা’ রাখতে বলে বিতর্কিত মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। যা নিয়ে রাজ্য রাজনীতি এমনিতেই সরগরম। সেই বারাসতে আবার হেলমেট ছাড়া বাইক চালিয়ে আইন ভাঙলেন তিনি। সব মিলিয়ে আপাতত জোড়া বিপাকে সুকান্ত মজুমদার।

বাংলাদেশের সেনাকে রুখতে সিভিক পুলিশ যথেষ্ট, কটাক্ষ সুকান্তের

সুকান্ত- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে  জোড়া নালিশ তৃণমূলের

মুখ ফিরিয়েছে জনতা, ডাক্তারদের আন্দোলন থেকে ফায়দা লুঠতে নয়া কৌশলে গেরুয়া

ধর্ষণে মৃত্যুদণ্ড, রাজ্যের বিল সমর্থন নিয়ে আড়াআড়ি বিভক্ত বঙ্গ বিজেপি

কোন পথে আন্দোলন চলবে, শুভেন্দুর মতে সায় নেই বেশিরভাগের

এখনই বদল হচ্ছে না বঙ্গ বিজেপির সভাপতি পদে, থাকছেন সুকান্তই

বন্‌ধ কেন দাগ কাটতে পারল না বঙ্গে, প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে

বাংলা ভাগের চেষ্টা বিজেপির, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00