নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জেরে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। নির্বিচারে অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর। মৌলবাদীদের দাপাদাপি যেন থামতেই চাইছে না। এমনকি ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুমকিও দিয়েছেন কট্টরপন্থীরা। এমতাবস্থায় বাংলাদেশকে কার্যত ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। রাজ্যের সিভিক পুলিশদের প্রতি প্রশংসাসূচক মন্তব্যের সুরেই তিনি এদিন বলেন, বাংলাদেশের সেনাকে আটকাতে রাজ্যের সিভিক পুলিশই যথেষ্ট। সেই সঙ্গে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
আরও পড়ুনঃ আনন্দ পরিণত বিষাদে, পিকনিক করতে যাওয়ার পথে বাস উল্টে নিহত তিন পড়ুয়া
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে তা হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যাঁরা হুমকি দিচ্ছেন তাঁরা কোনও সরকারি পদে নেই, ওদের কোনও ক্ষমতা নেই। চারদিনে কলকাতা দখল করার কথা বলছে! এটা কী হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশি সেনার জন্য কলকাতার সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট। তাঁরাই আটকে দেবে ওদের। অর্থাৎ রাজ্যের আইন ও সম্প্রীতি রক্ষায় সিভিক পুলিশের গুরুত্ব স্বীকার করে নিলেন খোদ বিরোধী দলের অন্যতম নেতা।
আরও পড়ুনঃ পরনে খোলামেলা বিকিনি, যৌন আবেদনে মাত করেছিলেন সাহসিনী শর্মিলা, উঠেছিল বিতর্কের ঝড়
এদিন রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের প্রশংসার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর প্রশংসাও শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের মুখে। বাংলাদেশিদের কটাক্ষের পাল্টা জবাবে সুকান্ত বলেন, ভারতের সামরিক শক্তি নিয়ে বাংলাদেশের কোনও ধারণাই নেই। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সৈন্যশক্তি রয়েছে ভারতের হাতে। ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছাতে পারে তার জলজ্যান্ত উদাহরণ বাংলাদেশ।
বাংলাদেশের প্রসঙ্গ তুলে হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান অর্জুন সিংয়ের