নিজস্ব প্রতিনিধি: এতদিন পর্যন্ত নিরাপত্তাজনিত নানান কারণে বিতর্কের খাতায় নাম লিখিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। ছাত্র মৃত্যুর ঘটনার(Student Death Incident) পর থেকে একাধিক বিতর্কে বিদ্ধ হয়েছে দেশের তথাকথিত সেরা প্রতিষ্ঠান। এবার সেই বিতর্কের তালিকায় যুক্ত হল আরও এক সাম্প্রতিক ঘটনা। একপ্রকার বাধ্য হয়েই দূষিত জল খেয়ে থাকতে হয়েছে পড়ুয়াদের, কারণ গত দু মাস যাবৎ ফিল্টার খারাপ। দূষিত জল পান করার ফলস্বরূপ অসুস্থ হয়ে পড়েছেন একাধিক পড়ুয়া। এমনই অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার হস্টেলে।
আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির জেরে চরম বিপাকে মধ্যবিত্তরা, দেশের অর্থনৈতিক সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট
জানা গিয়েছে, বিগত দুই মাস ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে সেখানকার ফিল্টার। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন পড়ুয়া। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁদের বিশেষ হেলদোল নেই বলেই অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, ‘হস্টেলের জল খেয়েই যে পড়ুয়ারা অসুস্থ হয়েছে, তার কোনও প্রমাণ নেই। ফিল্টার নিয়ে অভিযোগ আসার পরই সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়মিত পরীক্ষা করারও কথা বলা হয়েছে।’
আরও পড়ুনঃ ‘পয়সা উসুল হলেই মুক্তি’, বিহারের অর্কেস্ট্রা দলের খপ্পরে বাংলার ১০ নাবালিকা
এদিকে রেজিস্ট্রার যে কর্তৃপক্ষের দোষ ঢাকার চেষ্টা করছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ ওই জল পরীক্ষা করার পর তাতে ব্যাকটিরিয়ার ক্ষতিকর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলে পড়ুয়াদের জীবন নিয়ে যেন ছেলেখেলায় মেতেছে এই বিশ্ববিদ্যালয়। এর কয়েকদিন আগেই বহিরাগতদের দ্বারা আক্রান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তারক্ষী। এখনও দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তাও অজানা। তবে কঠোর নিয়ম কানুন ও ছাত্র নিরাপত্তার কথা কি শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ? প্রশ্ন থাকলেও নেই এর উত্তর।