Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাদবপুরে ইউনিয়ন রুমে ভাঙচুর, তদন্তে কমিটি গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে ভাঙচুর। গোটা ইউনিয়ন রুম দেখলে মনে হবে ঝড় বয়ে গিয়েছে। আসবাব থেকে ক্যারাম বোর্ড সবই ফল্টে পড়ে রয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়ন রুমে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কারা এই ভাঙচুর চালিয়েছে, সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। প্রশাসনিক ভবনের একদম কাছে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো সেই প্রশ্নই উঠছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের (ফেটসু) ইউনিয়ন রুমে আচমকাই হানা দেয় কয়েকজন। গোটা ইউনিয়নরুম তছনছ করে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার সকালে বিষয়টি নজরে আসে পড়ুয়া থেকে বিশ্ববিদ্যালয় কর্মীদের। গোটা ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুমান মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার ভোর ৪টের মধ্যে ইউনিয়নরুমে ভাঙচুর চালানো হয়েছে। ইউনিয়ন রুম কেন রাতে খোলা থাকে, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মীদের একাংশ জানিয়েছেন, ইউনিয়ন রুমে রাতে তালা দেওয়ার ক্ষেত্রে রাজি নয় ছাত্ররাই। ইউনিয়নরুমের কাছে সিসি ক্যামেরাও না থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা বোঝা যায়নি। কারা হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে তাদের চিহ্নিত করতে সমস্যায় পড়েছে পুলিশ। কিছু পড়ুয়াদের বক্তব্য, এই ঘটনায় রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে। সামনে কোনও নির্বাচন নেই, তারপরেও এই ধরনের ঘটনায় চিন্তিত সকলেই।

ইউনিয়ন রুম বন্ধ করতে নারাজ পড়ুয়ারা। তাঁদের মতে, প্রয়োজনে পড়ুয়ারা রাতে ফোন চার্জ দেন। সমস্যা থাকলে সেখানে ঘুমোনও। যাদবপুরে বহুদিন ধরে এই ঘটনা ঘটে আসছে। ইউনিয়ন রুমের অবস্থান এমন জায়গায়, যেখানে নিরাপত্তারক্ষীরা থাকেন। তাঁদের বিষয়টি নজরে আসা দরকার ছিল।

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

দু’সপ্তাহ পার করে সোমবার বিশ্ববিদ্যালয়ে এলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব, কর্তৃপক্ষকে চিঠি দিল লালবাজার

ফের ধুন্ধমার পরিস্থিতি যাদবপুরে,ক্যাম্পাসে ঢুকতেই SFI-এর বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র

যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র-সহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

‘গুন্ডামি নয় পাঠিয়েছিলাম পড়াশোনা করতে ‘, দাবি যাদবপুরের জখম বামপন্থী ছাত্রের বাবার

যাদবপুরে তাণ্ডবের ঘটনায় আটক এক, দায়ের পাঁচটি এফআইআর

এলেন না রাজ্যপাল, চেয়ার ফাঁকা রেখেই শুরু হল যাদবপুরের সমাবর্তন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00