নিজস্ব প্রতিনিধি: আর পাক্কা দুই মাসও বাকি নেই! উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। প্রায় ৫ দিন ধরে চলে এই উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই সময় গোটা কলকাতা শুরু আলোয় আলোকিত। সব দুঃখ দুর্দশা ভুলে উৎসবের আনন্দে ভাসেন বাঙালিরা। তবে এই উৎসব শুধুমাত্র বাঙালিদের নয়, জাতপাত ধর্মভেদে সকলে এই উৎসবে মেতে ওঠেন। গোটা বিশ্বের বাঙালি রা জাঁকজমকপূর্ণভাবে পালন করেন এই উৎসব। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়। এবার মহালয়া ২১ সেপ্টেম্বর। আর ২৭ সেপ্টেম্বর থেকে পুজো শুরু।
মহাদশমী ২ অক্টোবর বৃহস্পতিবার। তবে এবার অনেকটা আগেই পড়ছে দুর্গা পুজো। এ আবহে ২০২৫-এর দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ৷ আশ্বিনের দ্বিতীয় সপ্তাহে দুর্গা পুজো। আপামর বাঙালির অন্যতম আকর্ষণ বেলুড় মঠের দুর্গা পুজো। দুর্গাপুজোর দিনগুলিতে বেলুড় মঠে ভক্ত এবং সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে। তাই সেই সমস্ত মানুষ বেলুড় মঠের পুজোর সময় নির্ঘণ্টের জন্যে অপেক্ষায় থাকেন।
জেনে নিন এবার দুর্গাপুজোর নির্ঘণ্ট
সপ্তমী: ১২ আশ্বিন ( ২৯ সেপ্টেম্বর) পুজো আরম্ভ সকাল- ৫: ৪০ মিনিটমহাঅষ্টমী : ১৩ আশ্বিন ( ৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার পুজো আরম্ভ সকাল – ৫: ৪০ মিনিটকুমারী পুজো- সকাল – ৯ টা। সন্ধি পুজো – সন্ধ্যা ৫:৪৩ মিনিট।
এদিকে বেলুড় মঠের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ কুমারী পুজো। যা দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভক্ত উপস্থিতি দেখা যায়। মহানবমী ১৪ আশ্বিন ( ১ অক্টোবর ) বুধবার কুমারী পুজো আরম্ভ হবে সকাল ৫:৪০ মিনিট, ভোগ আরতির পর হোম হবে। পাশাপাশি প্রতিদিন দেবী দুর্গার ভোগ আরতির পর পুষ্পাঞ্জলি হবে। আর প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের আরতির পর সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে।