Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউটাউনের সিলিকন ভ্যালিতে জমি পাচ্ছে আদানি গোষ্ঠী

রাজ্য সরকার সিলিকন ভ্যালির ৫১.৭৫ একর জমি আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা পাশ হয়েছে ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগে নিউটাউনে(Newtown) হয়ে যাওয়া বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেই ইঙ্গিত মিলেছিল। বাংলায় বড়সড় বিনিয়োগ করার পা ফেলতে চলেছেন শিল্পপতি গৌতম আদানি(Goutam Adani)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এই শিল্পপতি বাংলায় শুধু যে তাজপুর সমুদ্রবন্দর নির্মাণের ক্ষেত্রেই বিনিয়োগ করছেন তাই নয়, এবার তিনি নিউটাউনের সিলিকন ভ্যালিতেও(Silicon Valley) বিনিয়োগ করতে চলেছেন। এই বিনিয়োগের প্রস্তাব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময়েই তিনি দিয়েছিলেন রাজ্য সরকারকে। সেই প্রস্তাব মেনে রাজ্য সরকার এবার সিলিকন ভ্যালির ৫১.৭৫ একর জমি ৯৯ বছরের লিজে আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশও হয়ে যায়। এদিন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল সরকার, আর সেটাও বিপুল জনমত নিয়ে। আর এর পরে পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যে শিল্পের ক্ষেত্রে নজর দিয়েছেন যাতে সেখানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়। পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay) এদিন জানিয়েছেন, আদানিদের দেওয়া জমিতে ডেটা সেন্টার(Data Centre) তৈরি হবে। যার ফলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে। যদিও পার্থবাবু এদিন জানাননি যে ঠিক কত কোটি টাকা আদানিরা সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করবে না সেখানে ঠিক কত যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। আদানি গোষ্ঠীর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা বেঙ্গল টেক পার্কের তরফে বেঙ্গল সিলিকন ভ্যালিতে ডেটা সেন্টার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই আবেদনের ভিত্তিতে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেঙ্গল টেক পার্ককে বেঙ্গল সিলিকন ভ্যালিতে ৯৯ বছরের লিজে ৫১.৭ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে বেঙ্গল সিলিকন ভ্যালির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00