নেতাজি ইন্ডোরে হাতাহাতি ‘যোগ্য’-‘অযোগ্যদের’, নাজেহাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাতাহাতি চাকরিপ্রার্থীদের। যোগ্যতার পাস নিয়ে প্রথমে বচসা, যা রীতিমত হাতাহাতি পর্যায়ে পৌঁছেছে। পুলিশের সামনেই রণক্ষেত্রের চেহারা নেয় স্টেডিয়াম। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পুলিশ। ঘটনাস্থলে পৌঁছলেন নগরপাল মনোজ ভার্মা। স্টেডিয়ামে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি যাওয়া পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন। বৈঠকের আগেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বৈঠকে ঢোকার গেট পাস নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা চাকরিহারা শিক্ষকদের একাংশের।

চাকরিহারাদের দাবি, বৈঠকে প্রবেশ করতে পারার জন্য পাস বিলি করা হয়েছে। কিন্তু সেই পাস তাঁরা পাননি। একাংশের দাবি তাঁরা যোগ্য। সেই কারণেই তাঁদের পাস দেওয়া হয়েছে। সব নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্টেডিয়াম জুড়ে।

অযোগ্যরা স্টেডিয়াম ঢুকলে বৈঠক বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে চাকরিহারাদের একাংশ। নেতাজি ইন্ডোরের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় অন্য পথে তাঁদের ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা করেন। তবে এই পাস কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের কাছেও তাঁর সঠিক উত্তর নেই বলে জানা গিয়েছে।

একাংশের অভিযোগ, এখানেও চলছে টাকার খেলা। টাকার বিনিময়ে পাস বিক্রি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বহু দূর থেকে বহু চাকরিহারারা এসেছেন। শহিদ মিনারে তাঁদের বিনিদ্র রাত কেটেছে। পাস নিয়ে উঠছে প্রশ্ন, যোগ্য অযোগ্য বাছাই করে কীভাবে পাস দেওয়া হল? তবে সকলের চোখ আজ নেতাজি ইন্ডোরের দিকেই। মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটাই এখন দেখার।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]