Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতার Bike-Taxi’র ক্ষেত্রে লাগু হচ্ছে বেশ কিছু নয়া নিয়ম

Bike-Taxi’র ক্ষেত্রে এমন কিছু নিয়ম লাগু হচ্ছে যা সেই বাইক চালক ও বাইকের যাত্রী উভয়ের ক্ষেত্রেই কিছু অসুবিধা এনে দেবে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা(Kolkata) ও শহরতলির বাসিন্দাদের মধ্যে Bike-Taxi’র ব্যবহার বেশ বেড়ে গিয়েছে। কার্যত বলা যায়, যত সময় গড়াচ্ছে ততই মানুষ যেন আরও বেশি করে এই Bike-Taxi’র ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়া, অনেকেই এখন বাইক ট্যাক্সি চড়ছেন। এর একতা বড় কারণে যেমন শহরের রাস্তা থেকে বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়া তেমনি কম সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়া। এর পাশাপাশি আবার দেখা যাচ্ছে, বেশি ভাড়ার কারণেও অনেকে App-Cab’র থেকে Bike-Taxi বেশি পছন্দ করছেন। আর তাই বিকল্প গণপরিবহণ হিসাবে Bike-Taxi’র জনপ্রিয়তা বাড়ছে। তাতে শুধু যাত্রীরাই লাভবান হচ্ছেন তাই না, বাইক ট্যাক্সি চালিয়ে বহু বেকার যুবক-যুবতী রোজগারের অন্য পথ খুঁজে পেয়েছেন। কিন্তু এবার সেই Bike-Taxi’র ক্ষেত্রে এমন কিছু নিয়ম লাগু হচ্ছে যা সেই বাইক চালক ও বাইকের যাত্রী উভয়ের ক্ষেত্রেই কিছু অসুবিধা এনে দেবে।  

আরও পড়ুন, কৃষ্ণনগর কাণ্ডে ধৃত রাহুল মুখ্যমন্ত্রীকে হটাবার দাবি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়

জানা গিয়েছে, কার্যত নিঃশব্দে পুজোর মুখে বাইক ট্যাক্সির জন্য একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। Bike-Taxi’র চালকদের দাবি, যে সব বিধিনিষেধ লাগু হয়েছে সেই সব নিয়ম মানতে গেলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাবে। তাতে অনেকের পক্ষে আর Bike-Taxi চালানো সম্ভব হবে না। রাজ্য পরিবহণ দফতরের জারি করা নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, Two-wheeler-এ যাত্রী বহণ করতে গেলে অতি অবশ্যই Transport Vehicle হিসাবে পরিবহণ দফতর থেকে Registration করাতে হবে। এর জন্য প্রতি বছর Tax গুণতে হবে। থাকতে হবে Commercial Permit এবং Fitness Certificate। পরিবহণ দফতরের বৈধ License ছাড়া কেউ Bike-Taxi চালাতে পারবেন না। বাইক চালক এবং আরোহীর মাথায় Helmet থাকা বাধ্যতামূলক। কোনও ভাবেই বাইকে 1জনের বেশি যাত্রী তোলা যাবে না। সর্বোচ্চ ১০ কিলো ওজনের মালপত্র তোলা যাবে। বাইকে যাওয়ার সময় ব্যাগপত্র যাতে বাইরে বেরিয়ে না থাকে তার জন্যও নির্দিষ্ট বিধিনিষেধ জারি হয়েছে। বলা হয়েছে, চাকা থেকে সর্বাধিক ৩৬ সেন্টিমিটার পর্যন্ত বাইরে বেরিয়ে থাকতে পারে। তার বেশি হলেই পুলিশ ব্যবস্থা নেবে।  

আরও পড়ুন, দাউ দাউ করে জ্বলছে বেলেঘাটার বন্ধ কারখানা, সামাল দিতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা

রাজ্যের পরিবহণ দফতরের হিসাব অনুযায়ী, কলকাতা এবং তার আশপাশের শহরতলি এলাকায় প্রায় ২০-২২ হাজার Bike-Taxi রয়েছে। এদের মধ্যে আছে অনলাইন বিপণনী সংস্থার হয়ে মালপত্র সরবরাহ করা প্রায় দেড় লক্ষ বাইক চালক। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এদের সবাইকে Commercial License করাতে হবে। এই ধরনের বাইকের জন্য আলাদা সিরিজের নম্বর দেওয়া হবে। নম্বর প্লেটগুলি হবে হলুদ রংয়ের। তবে এই সরকারি নিষেধাজ্ঞার ফলে Bike-Taxi চালকরা সবথেকে বেশি সমস্যায় পড়বেন বলেই এখন তাঁরা নিজেরাই দাবি করছেন। কেননা, একটা সাধারণ বাইককে Commercial Bike-এ রূপান্তরিত করতে গেলে গড়ে ১০৯০ টাকা খরচ পড়বে। এছাড়াও Registration’র জন্য জমা দিতে হবে ৩৪০ টাকা। আবেদন করার সময় দিতে হবে ১০০টাকা। পারমিটের জন্য খরচ পড়বে ২ হাজার টাকা। নতুন নম্বর প্লেটের জন্য লাগবে ৫০০ টাকা। এত খরচ করে কে বাইক চালাতে রাজী হবে? যদিও রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, অনেকে ব্যক্তিগত বাইকে যাত্রী বহন করেন। আইন অনুযায়ী এটা করা যায় না। সেজন্য পুলিশ তাদের ফাইন করছে। যেহেতু এর সঙ্গে কর্মসংস্থানের প্রশ্ন জড়িত সেজন্য তাদেরকে Commercial Permit দেওয়া হচ্ছে। এতে তাঁদের যেমন হয়রানি কমবে, তেমনি যাত্রী নিরাপত্তাও বাড়বে।  

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00