উচ্চ মাধ্যমিক শুরুর দিনেই বিপত্তি, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যহত ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শুরু হয়েছে  উচ্চ মাধ্যমিক পরীক্ষা । আর পরীক্ষার শুরুর দিনেই ঘটল বিপত্তি । সোমবার মাঝেরহাট ষ্টেশনে আচমকাই  সিগন্যাল বিভ্রাট। তাতেই মাঝেরহাট, আলিপুর, বজবজ, টালিগঞ্জের মতো একের পর এক স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। তারজেরে বিপাকে পড়ছেন নিত্য যাত্রীরা । 

রেল সুত্রে খবর, এদিন সকাল ৭টা ৩৫ মিনিটে মাঝেরহাট স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেয়।  সঙ্গে সঙ্গে চলে সিগন্যাল মেরামতের কাজ । তবে সকাল  ৮টা ৪৮-এ ফের ট্রেন চলাচল শুরু হয়।   ধীরগতিতে চলছে ট্রেন। ব্যস্ত সময়ে একঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায়  চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। অন্যদিকে সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তাই সিগন্যাল গোলযোগের জেরে  সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো সম্ভব হবে কিনা, তা নিয়ে চিন্তিত পড়ুয়া ও অভিভাবকরা। 

উল্লেখ্য, ৩ রা মার্চ থেকে ১৮ ই মার্চ চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সকাল ১০ টা থেকে শুরু হবে যা চলবে মূলত ১.১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার্থীদের  সকাল ৯ টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়তে হবে । চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন ৫ লক্ষ ৯ হাজার জন । ২০২৪ সালে যা ছিল ৭ লক্ষ। এইবছর  পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কমেছে । 

ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধ, সকালেই চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

অবরোধে বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখা, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, একের পর এক দাঁড়িয়ে ট্রেন, বিপাকে যাত্রীরা

এক ধাক্কায় বাতিল ৩০০ লোকাল ট্রেন, শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের চরম ভোগান্তি

শিয়ালদহ স্টেশনের পাশের ‘ফুড কোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড

ট্রেনের নিচে কাটা পড়ল প্রণয় যুগল, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

কেরলের পর বাংলায়, উত্তরবঙ্গ এক্সপ্রেসে মিডল বার্থের শিকল ছিঁড়ে মাথা ফাটল যাত্রীর

শিয়ালদহে তিনটি প্লাটফর্ম থেকে চালু হল ১২ কামরার ট্রেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]