Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিয়ালদহে তিনটি প্লাটফর্ম থেকে চালু হল ১২ কামরার ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার শিয়ালদহ স্টেশনের তিনটি প্লাটফর্ম থেকে শুরু হল ১২ কামরার ট্রেন। ১, ২ ও ৫ নম্বর প্লাটফর্ম থেকে চালু হল এই ট্রেন। এরফলে হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। কয়েকদিনের মধ্যে ৩ ও ৪ নম্বর প্লাটফর্ম থেকেও ১২ কামরার ট্রেন চালু হয়ে যাবে।

এতদিন প্লাটফর্মের দৈর্ঘ্য কম থাকার দরুণ ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম পর্যন্ত ১২ কামরার ট্রেন চলত না। শুধুমাত্র ৬ ও ৭ নম্বর প্লাটফর্ম থেকেই ১২ কামরার ট্রেন চলত। তবে এবার ১, ২ ও ৫ নম্বর প্লাটফর্মে ১২ কামরার ট্রেন ঢুকতে পারবে। গত কয়েকদিন ধরেই শিয়ালদহ স্টেশনে অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন প্রতিস্থাপনের কাজ চলছিল। সম্প্রতি সেই কাজ শেষ হয়। প্রতিদিন শিয়ালদহ ডিভিশন থেকে ৮৯২টি লোকাল ট্রেন যাতায়াত করে। ফলে অনেক তুলনায় বেশি সংখ্যায় যদি ১২ কামরার ট্রেন চালানো হয়, তাহলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

রেলের হিসাব অনুযায়ী, ১২ কামরার ট্রেন চালু হলে প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী ট্রেনে চড়তে পারবেন। ট্রেনে আসন সংখ্যা ২৫ শতাংশ বেড়ে যাবে। শিয়ালদহ স্টেশন থেকে যারা বারাসত, বারাকপুর, নৈহাটি, রানাঘাট, কৃষ্যনগর, শান্তিপুরে যাতায়াত করেন, তাদের অনেকেরই এখন যাতায়াত করতে সুবিধা হবে। আগে অনেক সময়ই নয় কামরার ট্রেনে দমদম স্টেশন থেকে ওঠা যেত না। কিন্তু ১২ কামরার ট্রেন চালুর ফলে অনেক যাত্রীই উপকৃত হবেন। এতদিন শিয়ালদহ দক্ষিণ শাখাতে ১২ বগির ট্রেন ছিল। এবার শিয়ালদহ মেইন ও শিয়ালদহ-বনগাঁ শাখাতে ১২ বগির ট্রেনের সংখ্যা বাড়ল।  

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00